স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলা নির্বাচনে আগামী ২১ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। আমাদের দলের চেয়ারপার্সন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের অবিভাবক সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদের নির্দেশ মতে, আমি চাই জনগণের ভোট। আমি চেয়ারম্যান নির্বাচিত হইলে আমার নেতা ও অবিভাবকের মাধ্যমে, আপনাদের নিয়ে পরামর্শ করে আপনাদের এলাকার রাস্তা ঘাট, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ-মাদ্রাসার উন্নয়ন করার চেষ্টা করবো।
সন্ত্রাসী দিয়ে ভোটের সুন্দর পরিবেশ নষ্ট করে ভোট নেয়ার পরিকল্পনার দিন শেষ, তাই জনগণের কাছে ছুটে চলেছি। কেউ গুজব ছড়াবেন না, হুমকি-ধামকি দিবেন না, গুজবে কেউ কান দেবেন না, আপনাদের ভোট মূল্যবান সম্পদ কেউ জোড় করে ছিনিয়ে নিতে পারবে না। আমি সুখে-দুঃখে, মহামারি ও প্রাকৃতিক দূর্যোগে আপনাদের সাথে ছিলাম, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ভেলুমিয়া বাজারে ও বাপ্তা’র গুচ্ছগ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ মিয়া এসব কথা বলেন।
প্রতিপক্ষ প্রার্থীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কন্যা রাশি, আপনারা সুখের দিনের আওয়ামীলীগ। আর আমার পরিবার দুর্দিনের আওয়ামীলীগ। আমার নেতা-কর্মী ও সমর্থকদের হুমকি, মার-পিট ও কেন্দ্রে যেতে দিবেন না, নেতা আপনাকে চেয়ারম্যান বানিয়ে নিবেন এসব গুজব বন্ধ করুন। আপনার উস্কানিতে কিছু কিছু ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে আপনার কর্মীরা পরিবেশ ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, এদেরকে থামান।
তিনি আরো বলেন, আমি টাকা-পয়সা কামাতে, দখল বাজি করতে, মানুষের উপর জুলুম-নির্যাতন চালাতে আসিনি। আমি ১৫ বছর উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। কারো কাছ থেকে কোন কাজে এক কাপ চাও খাইনি। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে এবং মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাট, স্কুল-কলেজসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করাই আমার ধর্ম।

জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, আগামী ২১ মে ভোট। আপনারা মা, বোন, ভাই-ভাবী, খালা-খালু সবাইকে নিয়ে কেন্দ্রে যাবেন, মটর সাইকেল ও উড়োজাহাজ প্রতীকে ভোট দিবেন এবং বিকালে ফল নিয়ে বাড়ি ফিরবেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী নেওয়াজ পলাশ, মাইনুল ইসলাম প্রমূখ। উঠান বৈঠকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও হাজার হাজার স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ