প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৪, ৭:৩৯ পি.এম
ভোলার বাণীতে সংবাদ প্রকাশের সেই জুয়ার আসরে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টাটার।
ইলিশায় জুয়ার আসরে নিঃস্ব এ শিরোনামে ভোলার বাণীতে গত ৬ই মার্চ সংবাদ প্রকাশের পর পুলিশের অভিযানে সেই জাহেরের দোকান তালাবন্ধ করা হয়েছে।
শুক্রবার দুপুরে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালালে জুয়ারীরা টের পেয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ জুয়ার আসর বসা জাহেরের সেই দোকানে তালাবদ্ধ করে দিয়ে আসে।
এদিকে পুলিশের এ অভিযান কে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং