মেসকাত আহমেদ ॥ ভোলা সরকারি কলেজে বার্ষিক অন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) কলেজের হলরুমে উক্ত প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর।
বাংলা বিভাগের প্রভাষক মো: রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মু: রুহুল আমীন জাহাঙ্গীর, ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার ও প্রফেসর মো: গোলাম জাকারিয়া, সদ্য সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো: এনায়েত উল্ল্যাহ্ প্রমূখ। পরে অতিথিবৃন্দ ১৮টি ইভেন্টে ৫৩ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ স্বপন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মুহাম্মদ মিজানুর রহমান, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অমিত পার্থ দাশ, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: ইকবাল হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নূর মোহাম্মদ মাসুদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রাজা রাশেদ আলমগীর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এ, বি, এম মজিবুর রহমান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এ, কে, এম হাসান উল্ল্যাহ, শরীরচর্চা শিক্ষক মিজানুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ