স্টাফ রিপোর্টার ॥ ভোলায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এসএ টিভির ১২ তম বর্ষপূর্তি পালন করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকালে ভোলার প্রেসক্লাব এর নিচ তলায় চাইনিজ রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি পালন করা হয়।
এসএ টেলিভিশন ভোলা জেলা প্রতিনিধি সিরাজ মাসুদ এর সভাপতিত্বে ও ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি তুহিন খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে এটিএন বাংলা টেলিভিশন ভোলা জেলা প্রতিনিধি এম সিদ্দিক উল্লাহ, চ্যানেল ২৪ টেলিভিশন জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, উপকূল প্রেসক্লাব সভাপতি বশির আহমেদ, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মনসুর আলম, গ্লোবাল টেলিভিশন ভোলা জেলা প্রতিনিধি অনিক আহমেদ, এখন টেলিভিশন ভোলা জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান, ভোলার কথা অনলাইন পোর্টালের সম্পাদক ইলিয়াস চৌধুরী, আজকের দর্পণ পএিকার জেলা প্রতিনিধি আশরাফুল আলম সজিব, দৈনিক আজকের প্রভাত পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি রিয়াজুস সালেকিন বাদশা, দৈনিক ভোলা টাইমস পত্রিকার বার্তা সম্পাদক আশিকুর রহমান শান্ত, দৈনিক সংবাদ সকাল পএিকার জেলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ