বনি আমিন, ইলিশা ॥ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন পক্রিয়া বাস্তবায়িত কালিন ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা নৌ-থানার পুলিশের কাছে নদীতে মাছ ধরা অবস্থায় কয়েকটি জেলে আটক হয় এবং তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা হয়। ভোলা সদর মডেল থানার মামলা নং-৩৯, তারিখ-২৭/১২/২৩ খ্রিঃ, ধারা-১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৫(২)(খ) জব্দকৃত আলামতের পরিমাণ ১৯৫ মিটার অবৈধ কারেন্ট জাল। এছাড়াও ভোলা সদর মডেল থানার মামলা নং-৪০, তারিখ-২৭/১২/২৩ খ্রিঃ, ধারা-১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৫(২)(খ) সংক্রান্তে বিজ্ঞ আদালতের আদেশ অনুযায়ী। কোর্টের নির্দেশে গত বৃহস্পতিবার ইলিশা নৌ-থানার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, সাংবাদিক এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে দুপুর ১টায় জব্দকৃত ২৯৫ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ