মনিরুল ইসলাম ॥ বিবা’র মানবতার দেয়ালের ধারাবাহিক কার্যক্রমে শুক্রবার (১৯ জানুয়ারি) ক্রেস্ট ও ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। গেল সপ্তাহে একজন বৃদ্ধ পথচারী প্রচন্ড শীতে রাস্তায় পড়ে থাকতে দেখে তিনজন কিশোর ওই বৃদ্ধকে খাবার পরিবেশনসহ রাত ১০টায় হাসপাতালে ভর্তি করে দেয়। এই মানবিক কাজে উৎসব প্রদানের লক্ষ্যে ৩ জন কিশোরকে বিবা’র মানবতার দেয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি প্রতি শুক্রবারের সবজি বিতরণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট তুলে দেন বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আব্দুল মান্নান। তিনি ভোলায় এ ধরনের আয়োজনে অসহায়দের পাশে দাড়ানোর জন্য বিবা’র মানবতার দেয়ালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তরুণদের মানবিক কাজে উৎসব প্রদান করেন। এরপর অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন মোহাম্মদ মামুন হাওলাদার ব্যবস্থাপক ব্র্যাক ব্যাংক ভোলা ব্রাঞ্চ সঞ্জয় কুমার সরকার বি ডি এম ভোলা ইউনিট অফিস, এনায়েতুর রহমান অপারেশন ম্যানেজারসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কামরুল হাসান সহকারী অধ্যাপক ওবায়দুল হক কলেজ, মোঃ মুজিব আলম ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ভোলা পলিটেকনিক, প্রভাষক আজিজুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিবা’র নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলাম জানান, বিবার মানবতার দেয়ালের প্রতি ধীরে ধীরে মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে। যার কারনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধিগণ, কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন, ব্র্যাক ব্যাংক, বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী আমাদের মাধ্যমে অসহায়দের সাহায্য করে থাকেন। পাশাপাশি অসহায় পরিবারগুলো ও দিন দিন এখানে ভীর জামাচ্ছে। সকলের সহযোগিতা পেলে আল্লাহর রহমতে আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করব ইনশাল্লাহ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ