শিমুল চৌধুরী : ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) এগ্রিকালচারাল ফার্ম ডিভিশনের খামার তত্ত্বাবধায়ক রাহাত মাহমুদ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪২তম অধিবেশনে তার পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।
তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এ্যাগ্রোনমি এন্ড হাওর এগ্রিকালচার বিভাগের প্রথিতযশা কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি'র ফেলো/স্কলার হিসেবে এ ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি অভিসন্দর্ভের শিরোনাম ছিল ‘কালেকশন এন্ড ক্যারেকটারাইজেশন অব লোকাল রাইস কালটিভারস্ অব সিলেট রিজিওন’।
ড. রাহাত মাহমুদ ১৯৯৭ সালে ভোলার লালমোহন সরকারী মাধ্যমিক বিদ্যালয় থেকে স্টারমার্কসহ প্রথম বিভাগে এসএসসি এবং বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। পরে তিনি ভর্তি হন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। একই বিশ্ববিদ্যালয় থেকে এমএস ডিগ্রি সম্পন্ন করেন।
ড. রাহাত মাহমুদ ভোলার লালমোহন উপজেলার দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর হাওলাদার (রতন মিয়া) এর বড় ছেলে।
সাংবাদিক শিমুল চৌধুরীর ভাগ্নে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ