শাহীন কাদের (বিশেষ প্রতিনিধি): ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম এর মা জামিরালতা ৬ নং ওয়ার্ড নিবাসী জয়তুন নাহার মঙ্গলবার রাত ৭-৩০ মিনিট এর সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
তিনি তিন ছেলে ছয় মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বেলা এগারোটা মিয়াজি বাড়ির মাদ্রাসায় জানাজার নামাজ শেষে সিকদার মসজিদ গোরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানিয়েছে।
এদিকে মরহুমার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভোলা জেলা বিএনপি অঙ্গ সংগঠন সহ বিভিন্ন মহলের লোকজন।।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ