ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), (গত পর্বের পর) : হেমন্ত বলল, ভাগ্যিস ওনার কোন সন্তান নেই। ভদ্র মহিলাকে ভগবান বড় বাঁচা-বাঁচিয়েছেন। কথা বলতে বলতে আমার বাসায় এসে পরলাম। উমা দৌড়ে ঘরের দরজা খুলে দিল হেমন্ত উমাকে দেখে শ্রদ্ধা জানাল। উমা হেমন্তের কাছে বসে কথা বলল, কে তুমি বাবা। আমার যদি সেই বিয়ের পর ঠিক টাইমে বাচ্চা হতো তাহলে তোমার বয়সী আমার একটা ছেলে থাকত। তাও ভগবান দেননি। কি নিয়ে যে দিনগুলি কাটবে সময় যাবে। তাই ভেবে আমি ব্যকুল হয়ে উঠি। তোমাকে দেখলে আমার খুব ভাল লাগে। হেমন্ত বলল, আপনাকে আমার খুব শ্রদ্ধা করতে ভাললাগে। আমার মায়ের মত আপনি নিরভারণা থান পরিহীতা। তেমনি ভীরু ভীরু দুটি চোখ ক্লান্ত অবশ চলতি।
আমি বললাম বেশ। তোমরা মা-ছেলে এখন গল্প কর। আমি চা করে আনি। উমা বলল, প্রশান্ত দা আপনি পারবেন ? আমি গুছিয়ে করে আনি। আমি বললাম, উমা তোমারও মনের শান্তির দরকার। মনের দুষ্টু কথা খুলে বলে মনটা হলকা করা দরকার। তুমি কথা বল, হেমন্ত বলল, বলুন উমাদি আপনার কথা বলুন। উমা চুপ করে অনেক্ষণ ভাবতে লাগল, আচ্ছা হেমন্ত তুমি আমার কাছে থাক না কেন ? দোলা চলে গেল মেয়েরা বিয়ে হয়ে গেলে বড্ড পর হয়ে যায়। দোলা আবার কবে আসবে কে জানে ? আমি একটা ছোট্ট ট্রেতে করে তিন কাপ-চা ও কয়েক খানা বিষ্কুট নিয়ে এলাম।
হেমন্ত বোধ হয় খুব ক্ষুধার্ত ছিল। বিস্কুটগুলি হাতে নিয়ে খেতে শুরু করে দিল। চায়ের কাপে এক চুমুক দিল, আঃ বড় সুন্দর চা করেছেন। আমি বললাম, আমি ভালো চা করতে পারি না, তবে দোলা খুব ভাল চা খেয়েছেও আমাকে করে খাওয়াত। আজ দোলা নেই। কিন্তু ওর গুনের কথা আমি ভুলতে পারি না। দেশ থেকে যখন এল, নিপুন গৃহিনীর মত কেমন সুন্দর গুছিয়ে গাছিয়ে আমাকে রান্না-বান্না করে খাওয়াত। আজ ওর অভাবে আমার বাড়ীটা ¤্রয়িমান হয়ে গেছে। আমি বললাম, উমা দুঃখ কষ্টের কথা ভুলে গিয়ে আমাকে বাঁচিয়ে তোল। তুমি নিজেও বাঁচ। উমা মুখ নীচু করে কি যেন ভাবছিল। হেমন্ত উমার করুণ অসহায় মুখ খানার দিকে তাকিয়ে থাকল। সত্যি স্বামী হারা একজন অসহায় বিধবা। তাও আবার যে কোনদিন তার কোলে কখনও একটি সন্তান আসেনি। কি আশায় সে বেঁচে থাকবে, কি নিয়ে দীর্ঘকাল কাটাবে। আমি উমার কথা ভাবিনা, ভাবলে আমি এর কোন উত্তর পাই না। ও আমার কাছে ভাইয়ের দাবী নিয়ে থাকতে চায়, কতটুকু বিশ্বাস ওর আমার উপর আছে। বতবড় বিশ্বাসের মর্যাদায় ওর হৃদয়ে আমার আসন দিয়েছে। আমি ভাবলে শিউরে উঠি। আমি জানি না, আমি অধম ব্যক্তি, এর কতটুকু মর্যাদা আমি জীবনের শেষদিন পর্যন্ত রাখবে পারব।
তখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল, হেমন্ত চলে যাওয়ার জন্য চাইছিল। উমা থেকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। সজল চোখে দরজার কাছে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে কি যেন ভাবল। আমি ডাকলাম উমা দরজা বন্ধ করে দিয়ে এখানে এস। ও চমকে উঠে দরজা আটকে চলে এল। বলল, প্রশান্ত-দা কিছু খাবেন ? বললাম, দাও। ও আমার জন্য টেবিলে ভাত মাছের ঝোল, ডাল, বেগুন ভাজি রাখল। আমি বললাম, তুমি খাবে না ? বলল আজ একাদশী। সারাদিন কিছু খাইনি, এখন একটু দুধ ফল খাব। আমার একটা বড় দীর্ঘ নিশ্বাস বেরিয়ে এল। সুশান্ত নিজেও মরে গেছে, উমাকেও মেরে রেখে গেছে। আমি মুখ নীচু করে মাছের কাটা বেছে ভাত খেতে লাগলাম। উমাও ছুরি দিয়ে ফল কাটছিল, আর ছোট ছোট ফলের টুকরো মুখে পুরে দিচ্ছিল। কাপে দুধ ঢেলে রেখেছিল। কোথাও বেড়াতে যাবে উমা ? আমি জিজ্ঞাসা করলাম উমা বলল, আপাতত কোথাও যাওয়ার মন আমার নেই দাদা। আমি চমকে উঠলাম দাদা ? যেন আমারই ছোট বোনের গালার আওয়াজ। যদিও ছোট বোন আমার কোনদিন ছিল না। তবুও যেন মনে প্রাণে শয়নে-স্বপনে, অলীক কল্পনায় উমাকে আমি আমার ছোট বোনের মতই ¯েœহ করতাম, ভালবাসতাম। (চলবে--------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ