এম রহমান রুবেল ॥ সাবেক বানিজ্য মন্ত্রী বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ভোলা ১ আসনের নৌকা মনোনীত সদস্য পদ প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বিকল্প কোন রাষ্ট্র নায়ক নেই। যে বাংলাদেশকে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।ইউক্রেন রাশিয়া যুদ্ধে সারা বিশ্বের অর্থনৈতিক মন্দা কাটাতে শুরু করেছিল। যে সমস্ত রাষ্ট্র আমাদের থেকে অনেক উন্নত ছিল বর্তমানে সে সকল রাষ্ট্রগুলো আজ দেওলিয়ায় পরিনত হয়েছে।
এ অবস্থায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার দূরদর্শিতায়, সততা,দৃঢ়তা ও দক্ষতা দিয়ে বাংলাদেশ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বড় বড় মেঘা প্রকল্পগুলো প্রায় ই শেষ করেছেন।
বুধবার (২৭ডিসেম্বর) ভোলা সদর উপজেলার কাঁচিয়া ইউনিয়নের এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ আরো বলেন,
কাঁচিয়া ইউনিয়ন সহ মাঝের চরে অনেক উন্নয়ন করেছি। ভোলা সহ কাঁচিয়া ইউনিয়ন কে নদীর ভাঙ্গন রোধে কাজে করেছি, অধিকাংশ সড়ক নির্মাণসহ সকল ধরনের উন্নয়ন প্রকল্প অনুমোদনও কাজ করেছি।
এ সভায় কাঁচিয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল আলমের এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভোলা জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আঃ মমিন টুলু, জেলা আ'লীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, জেলা আ'লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কাঁচিয়া ইউনিয়ন,উপজেলা পরিষদের তৃতীয় বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও জেলা আ'লীগের যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মালেক ,সবুজ ,আশিক মেম্বার সহ জেলা-উপজেলা-ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ