এম রহমান রুবেল ॥ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আ’লীগ সরকার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। বিএনপিকে বাংলাদেশের মানুষ রাজনীতিতে আর দেখতে চায় না। তাদের ডাকা হরতার বা কর্মকান্ডে জনগণের এখন আর সমর্থন নেই বললেই চলে। মঙ্গলবার (২৬ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার শিবপুর কালিকির্ত্তী নির্বাচনী এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, দেশের মানুষ এখন শান্তি চায়, আর শান্তিতে থাকতে হলে শান্তির প্রতিক ও উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিতে হবে। আপনাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ৭ তারিখ সারা দিন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানান আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ভোলা-১ আসনের আ’লীগের মনোনিত প্রার্থী তোফায়েল আহমেদ।
তোফায়েল আহমেদ বলেন, শিবপুর ইউনিয়নের জন্য আমি অনেক কিছু করেছি। শিবপুরে যত উন্নয়ন দেখেন সব আমি করে দিয়েছি। শিবপুরসহ ভোলাকে নদীর ভাঙ্গন রক্ষায় কাজ করেছি। ভোলার প্রায় কাঁচা রাস্তাগুলো পাকা করে দিয়েছি এবং বাড়ি বাড়ি শতভাগ বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি পান করার জন্য টিউবওয়েল দিয়েছি। ভোলাসহ শিবপুরের অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ জনগণকে ফ্রিতে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এ সভায় শিবপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ উল আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভোলা জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন, জেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা-উপজেলা-ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ