স্টাফ রিপোর্টার ॥ ভোলায় কৃষি ইউনিটভুক্ত প্রাণি সম্পদ খাত ২০২৩/২০২৪ অর্থ বছরের বাজেট অগ্রগতি ও কর্যক্রম মুল্যায়ন বিষয়ক ৩দিন ব্যাপি প্রানী সম্পদ কর্মকর্তাদের নিয়ে কর্মশালা কাম প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে তাদের হলরুমে।
কর্মশালার উদ্বোধন করেন পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যাবস্থাপক মোঃ শাহরিয়ার হায়দার। বক্তব্য রাখেন উপ-ব্যাবস্থাপক ডাঃ মোঃ সেলায়মান, শাহরিয়ার আল মাহমুদ ও এবিএম কাওছার আহমেদ। সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক এডভোকেসি ট্রেনিং এন্ড কমপ্লায়েন্স হুমায়ুন কবীর, সঞ্চালনায় ছিলেন সংস্থার উপ-পরিচালক ডাঃ অরুন কুমার সিনহা। কর্মশালায় পিকেএসএফ এর ৩৫টি সহযোগি সংস্থার ৩৫জন প্রাণি সম্পদ কর্মকর্তা অংশ নেয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ