
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : তাড়াতাড়ি বাস ধরলাম। ঘণ্টা খানেকের মধ্যে শালভাদর আমার বাসায় এসে পরলাম। দেখলাম অলক চলে গেছে। উমা জানালার কাঁচ ধরে দূরে বহু দূরে সীমাহীন অন্তহীন পথের পানে উদাস দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আমাকে দেখে চমকে উঠে। আমি বললাম, কি উমা- কছিু বললানা। ম্লান মুখে নিজের ঘরে চলে গেল। ওকে দেখলে আমার বড় কষ্ট হয়। নিজের ছোট বোনের মত ওর সকল বেদনা, ব্যথা, দুঃখ-কষ্ট, ওর বৈধব্য আমার বুকে এসে বাজে। আমার দু’চোখ জলে ভরে উঠে। এ উমাকে দেখেছি, সুশান্তর যখন বেঁচে ছিল, রঙ্গিন প্রজাপতির মত, চঞ্চল-চপল পায়ে ঘুড় ঘুড় করে ঘুরে বেড়াত। আজ উমাকে দেখলে আমার ঐ গানটার কথা মনে হয়, “ওরে শুভ্র বাসনা রজনী গন্ধ্যা বনের বিধবা মেয়ে” আমি যদিও গানটা জানিনা, তবে গানটা জানি কার মুখে বা কার গলায় শুনেছি।
কেমন একটা চাঁপা ব্যাথায় আমার বুকটা ভারাক্রান্ত হয়ে থাকে। ডোরা চিঠি দিয়েছে। অনেক দুঃখ ও ব্যথা পেয়েছে। তাহা ডোরা ভাষায় ব্যক্ত করতে পারবে না। সময় পেলে একবার আসবে উমার কাছে। দোলা কেমন আছে, জানতে চেয়েছে এমনি নানা কথা। সুশান্তর অকাল মৃত্যুতে ডোরার আমার মধ্যে একটা গভীর ক্ষত দেখা দিয়েছে ও একটা ছন্দপতন হয়েছে বলে আমার মনে হয়। আর আগের মত রহস্যের মায়াজালে ঘেরা আমরা আর আবন্ধ নই। দু’চারটি মামুলী কথায় চিঠির ভাষায় টার্মিনাল টানি। অলক চলে গেছে। সমস্ত বাড়ীটায় একটা বিরাট ব্যথার শূণ্যতা বিরাজ করছে। নিজে চুপচাপ কনকোরডিয়াতে যাই, বাসায় আসি। আপন মনে খাই ঘুরি, কাকে কিছু বলি না।
হঠাৎ একদিন হেমন্ত এসে হাজরি। প্রশান্ত দা, কেমন আছেন ? আমি বললাম, ভাল। তুমি ? হেমন্ত বলল আমার আবার ভালো, বাড়ী থেকে বসন্তর চিঠি পেলাম। মার শরীরটা ভাল না। মা আমার জন্য মন খারাপ করে বসে আছে। মার কাছে কাছে থেকেইত পড়াশুনো করলাম। এখন উচ্চ ডিগ্রি নেবার জন্য পাড়ি জমালাম। আর এদিকে মার এখন দিন কাটেনা, মা বিছানা নিয়েছেন। মায়ের বৈধব্য দেখে একাদশী এসব নিয়ম তান্ত্রিক দেখে জীবন কাটালাম। বাবা-ত ছোট সময়ে আমাদের রেখে স্বর্গে গেলেন। মায়ের প্রচেষ্টা, মার সাধনায় একগ্রতা আমাদের জীবনের পাথেয়।
হেমন্তের কথা শুনে শুনে মন যেন আমার কোন অজানার রাজ্যে চলে গেল। এমন সময় উমা এসে ড্রইং রুমে ঢুকে বসে খবরের কাগজ উল্টাচ্ছিল, হেমন্ত বলল ইনি কে ? আমি বললাম, আমার--আমার বোন। উমার দিকে বার বার করে তাকাতে লাগল, বলল সদ্য বোধ হয় স্বামী হারা হোল ? আমি চুপ করে থাকলাম। বলল, আহা, ওনাকে দেখে মার কথা আরও আমার বেশী মনে পরল। সখ নেই, সাধ নেই, আনন্দ নেই, আশা নেই, ভাষা নেই। মুখ থানা অমাবষ্যার রাতের মত। ওদের সব সাধ আহলাদ ভগবান নিয়ে গেছেন। ওরা বনের বিধবা মেয়ে। হেমন্তের কথাগুলি চুপ করে শুনে গেলাম। কোন উচ্চ বাচ্চ করলাম না। ছেলে মানুষ, আমরা যখন ভার্সিটিতে তখন ওরা প্রাইমারী স্কুলে পড়ে, বোঝে কম বলে বেশী।
(চলবে-------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ