স্টাফ রিপোর্টার ॥ শীত শুরুতেই হিমেল ঠান্ডায় যখন দ্বীপজেলা ভোলার অসহায় মানুষেরা কস্ট পাচ্ছে ঠিক তখনই এনটিভি’র পক্ষ থেকে কম্বল নিয়ে হাজির এই বেসরকারী চ্যানেলটি। অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয় কম্বল। এসব শীতার্ত মানুষেররা কম্বল পেয়ে ধন্যবাদ জানাতে ভুলেনি এনটিভি’র চেয়ারম্যানসহ সকলকে।
মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রধান অতিথি থেকে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যন মোহাম্মদ ইউনুস, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন, স্থানীয় মেম্বার মো: ফেরদৌস, মহিলা মেম্বার সালমা বশার, বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সহিদ তালুকদারসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ এবং স্থানিয় গনমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে বেশ খুশি অসহায় মানুষ। তারা এনটিভি ও এর চেয়ারম্যান আলহাজ্ব মো: মোসাদ্দেক আলীকে ধন্যবাদ জানাতে ভুলেনি এই শীতার্থ মানুষেরা। শীতের মধ্যে রাতেই ঘরে ঘরে গিয়ে এনটিভি’র কম্বল এর কার্ড দিয়ে আসা হয় অসহায় মানুষদের কাছে। রাতে নিজ ঘরে বসে কম্বলের কার্ড পেয়ে খুশিতে আত্মহারা এসব আসহায় মানুষগুলো। এভাবে রাতে কস্ট করে কেউ কম্বলের কার্ড দিয়ে যায় না। এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মো: মোসাদ্দক আলীর জন্য দোয়া করি বলেই রাতে হাত তুলেন আনেক বৃদ্ধরা।
স্থানীয় মেম্বার মো: ফেরদৌস বলেন, কম্বলতো অনেকেই বিতরণ করে, তবে এনটিভির কম্বল বিতরণ এবং কম্বলের মান অনেক ভালো। এমন কাজ এর আগে কোন টিভি চ্যানেল কম্বল বিতরণ করেনি। তাই এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মো: মোসাদ্দেক আলীর জন্য দোয়া করি। তিনি নতুনত্ব সব সময় করেন, যা এবারো করেছেন।
ভোলা সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বলেন, এনটিভি একটি ভালো ও মহত কাজ করছে। এরটিভির মত সকলে এগিয়ে আসলে অসহায় মানুষের পাশে অন্তত একটি কম্বল নিয়ে দাড়ানো সম্ভব হবে। টিভি চ্যানেল হিসেবে এনটিভির এমন কাজ খুবই প্রশংসার দাবী রাখে।
জেলা প্রশাসক আরিফুজ্জামান এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মো: মোসাদ্দক আলীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এনটিভি একটি মহত কাজ করেছে। এভাবে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। ভোলায় এনটিভির যে উদ্দ্যেগটি শুরু হয়েছে তা চলমান রাখা প্রয়োজন। ভোলায় নদী ভাঙ্গা মানুষ ও জেলে রয়েছে। সকল বিত্তবানদের এই ধারা অব্যাহত রাখা নৈতিক দ্বায়িত্ব।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ