স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামকে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) বিকালে-উপজেলা ভুমি অফিসের আয়োজনে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়য়।
সহকারী কমিশনার (ভূমি) ও সিনিয়র সহকারী সচিব মোঃ আলী সুজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী অতিথি মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদিও শাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খলিলুর রহমান, মোশারেফ হোসেন, মোঃ মহিবুল হক, মোঃ ইদ্রিস, আলাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের প্রথমে কুরআন থেকে তেলাওয়াত করেন মিজানুর রহমান, গীতা পাঠ ও অনুষ্ঠান পরিচালনা করেন অতনু করঞ্জাই। পরে অতিথিকে সকল কর্মকর্তা ও কর্মচারীরা সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন। এ সময় ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিদায়ী অতিথি ভোলার লালমোহনে নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ