মোঃ শাহীন কাদের ॥ ভোলা সদর উপজেলার ৬নং ধনিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ এছাক ফরাজীর পিতা ৩নং ওয়ার্ড পশ্চিম চেউয়াখালি রাঢ়ি বাড়ির ইদ্রিস বেপারী আর নেই। শনিবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি------রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন ভোলা জেলা, থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলসহ ভোলা জেলা বিএনপি নেতা-কর্মীরা। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এমনটাই জানিয়েছেন মরহুমের পরিবারবর্গ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ