ইয়ামিন হোসেন ॥ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মোবাইল চুরির অপবাদ দিয়ে সাইদুল নামের এক যুবক কে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে সোহেল, আজগর, সিরাজগংদের বিরুদ্ধে। এদিকে বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালী একটি মহল দৌড়ঝাঁপ করছে বলেও জানা গেছে। গত ২০ই নভেম্বর দুপুরে রাজাপুর মঞ্জু মিয়ার ব্রীজ সংলগ্ম এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার সাইদুল লজ্জায় এলাকা ছেড়েছে বলে জানান স্থানীয়রা।
সাইদুলের মা লাইলি বেগম জানান, আজগর আমার ছেলে কে ডেকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে গাছে বেঁধে জুতার মালা গলায় দিয়ে সোহেল, সিরাজ, আজগর নির্যাতন করেছে। এ ঘটনায় লাইলি বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে সরজমিনে গেলেও কাউকে পাওয়া যায়নি। রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী বলেন, সোহেলের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে। এ বিষয়টি এখনো আমাকে কেউ বলেনি, খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিবো। ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, অভিযুক্তদের আটক করার জন্য ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনার সাথে যে-ই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ