কামাল হোসেন, ইলিশা ॥ দুনিয়ার বুকে বিদায় সবাই চিরন্তন কেউ নয় আগমন যার বিদায় তার, চলছে ধারা এই বসুন্ধরায়। এরই ধারাবাহিকতায় ১৩নং উত্তর মুরাদ ছবুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ খ্রিস্টাব্দের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষকসহ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ।
স্কুলের প্রধান শিক্ষক উম্মে হাবিবা’র সভাপতিত্বে অতিথির পক্ষ থেকে বক্তব্য রাখেন- গাজীপুর হাই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন স্যার ও কামাল স্যার, সাংবাদিক মোঃ কামাল হোসেন। ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন জামাল হোসেন সরদার। আরো বক্তব্য রাখেন ওই স্কুলের সাবেক ছাত্র মোঃ ইউসুফ।
ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মেহজাবিন ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জাকির হোসেন জুয়েল। অনুষ্ঠানটি শেষে ওই স্কুলে প্রধান শিক্ষক জনাব মোসাম্মদ উম্মে হাবিবা ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। মাওলানা আব্দুল হাই’র দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ