প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৩, ১১:৩০ এ.এম
ভোলায় বিচার বিভাগের শোক র্যালি

ভোলা বিচার বিভাগের আয়োজনে জেএমবি’র নৃশংস বোমা হামলায় নিহত স্বর্গীয় বিচারক জগন্নাথ পাঁড়ে এবং শহীদ সোহেল আহম্মেদ এর ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শোক র্যালি উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালি ও দোয়া অনুষ্ঠান এবং আলোচনা সভা।
১৪ নভেম্বর (মঙ্গলবার) সকালে এ শোক র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিচার বিভাগ ভোলা বিজ্ঞ বিচারক, কর্মকর্তা, কর্মচারী এবং ভোলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী সহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। র্যালি শেষে শহীদ সোহেল আহম্মেদ এর কবর জিয়ারত ও দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানের পরিবারসহ এলাকার মুরব্বীগণ উপস্থিত ছিলেন।
র্যালিতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সিনিয়র জেলা ও দায়রা জজ-এ.এইচ এম, মাহমুদুর রহমান, বিশেষ অতিথি-বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-মোঃ আনোয়ারুল হক, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলী মনসুর সহ ভোলা জজশীপের বিজ্ঞ বিচারক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ, ভোলা আইনজীবী সমিতি সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আদালতের কর্মচারীদের সংগঠন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর প্রতিনিধিবৃন্দ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং