ভোলার বাণী ডেস্ক ॥ ভোলা শহরের স্টেডিয়াম সড়কে (নজরুল স্মৃতি সংঘ)’র সামনে ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডে সেখানকার ৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- আজাদ ফার্ণিচার মার্ট, শাকিল ফার্ণিচারসহ অপর একটি দোকান। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে স্টেডিয়াম রোডে আজাদ ফার্ণিচার, শাকিল ফার্ণিচারসহ অপর একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘণ্টাকানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণ আনার আগেই ৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। কি কারণে আগুন লেগেছে তা নিরুপন করা সম্ভব হয়নি। তবে ধারনা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সুত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- আজাদ ফার্ণিচার মার্ট, শাকিল ফার্ণিচারসহ অপর একটি দোকান। এতে প্রায় আজাদ ফার্ণিচারের ৩০ লাখের মত এবং শাকিল ফার্ণিচারসহ অপর একটি দোকানের মোট ২০ লাখ। সর্বমোট প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

আজাদ ফার্ণিচার সত্ত্বাধিকারী সাইফুল্লাহ জানান, আমরা রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত দেড়টার দিকে স্থানীয়দের কাছ থেকে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি আমার দোকানসহ ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট না আসলে এখানকার আরো দোকান পুড়ে ছাই হয়ে যেত। আমার এবং শাকিল ফার্ণিচারের ফ্লাইবোর্ড, দামী দামী কাঠসহ তৈরী করা বিভিন্ন ফার্ণিচার পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ লিটন আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্টেডিয়াম রোডে আগুন লাগার সাথে খবর পেয়ে ২টি ইউনিট গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের ঘটনায় ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ