
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : কতগুলো লাল, হলুদ, গোলাপী বড় বড় গেলাপ টবে ফুটে আছে। অসংখ্য সৌরভে রোগীদের মন বোধ হয় আন-চান করছে। সুশান্ত কতক্ষণ গোলাপগুলোর দিকে চেয়ে থাকল। জানালা দিয়ে দূরে বহুদূরে শ্যামপ্লেইন ব্রীজটার ছায়া দেখা যায়। সেন্ট লডেন্স নদীটা এঁকে বেকে শাপের লেজের মত করে কোথায় কোন নদ-নদী-সমুদ্রে গিয়ে মিলেছে। তখন সন্ধ্যা হয় হয়, অসংখ্য আলোর মালা, আলোর দিপালী, আলোক সজ্জা মন্ট্রিল জেনারেল হাসপাতালে বার তলার উপর থেকে সপ্নের মত মনে হয়। কোন রূপকথার রাজপুত্রের দেশের মত লাগে, সুশান্ত বলল, ভাল লাগছে না।
সত্যি, এই রোগক্লিষ্ট দেহে মানুষের কিছুই ভালো লাগে না, সুশান্তরও তাই। এই জেনারেল হাসপাতালের পরিবেশ, থাকা-খাওয়া, শোওয়া-বসা, এই রোগীদের ড্রইং রুম, এত সুন্দর। কত বিচিত্র রকমের ফুলের কেয়ারী সবই যেন অসুন্দর হয়ে তার কাছে ধরা দেয়। তবুও-ত এই পৃথিবীর মানুষ তার বুদ্ধির বলে জ্ঞান-বিজ্ঞানকে কলা-কৌশলে সব কিছুকেই আয়ত্বে এনেছে। এত ফুল, এত হাসি, এত ভালোবাসা, এত ভাললাগা, এত সন্দুর সব ম্যিথা একমাত্র মানুষকে এই নশ্বর পৃথিবী ছেড়ে দু-দিনের এই মুসাফিকর খানা থকে চলে যেতে হবে, সেই সব চেয়ে সত্য। সুশান্ত বলল, আমার ভাল লাগছেনা। আমি যেন সুশান্তর কথা এই নশ্বর পৃথিবীর কথা ভাবতে তন্ময় হয়ে পরেছিলাম। উমা বলল, প্রশান্ত দা চলুন আমি, আমি বললাম, হ্যাঁ হলো। সুশান্তর কাছে কিছুক্ষণ বসে বাসায় ফিরে এলাম। ফোন বেজে উঠল, দোলার ফোন। বলল দাদু, আমরা কাল আসছি। দুপুর নাগাদ এসে পৌছব। সুশান্ত দাদু কেমন ? বললাম, ভাল না, আমি খুব চিন্তিত। দোলা বলল, আমি সব বুঝছি, দাদু আচ্ছা তুমি মন খারাপ করো না কেমন ? রাতে কিছু খেয়ে শুতে গেলাম। ঘুম আসে না। কত কথা, কত স্মৃতি, কত বিস্মৃতি মন তোলপাড় হতে লাগল। একটু যেন তন্দ্রা এল। ড্রইং রুমের বড় ঘড়িটায় ঢং ঢং করে মধ্য রাতের প্রহন ঘোষণা করছে।
সব সময় আমি শোওয়ার আগে আমার মাথার পাশে ছোট্ট টেবিলটার উপর ছোট্ট গ্লাসে করে এক গ্লাস জল পিরিচ দিয়ে ঢেকে রাখি। আজও সেই রকমই ছিল। জলটা খেয়ে নিয়ে আবার ড্রইং রুমে গিয়ে জানালার পাশে দাঁড়ালাম। বসে নেহরুর বইটা নিয়ে পাতা উল্টাতে লাগলাম। মধ্যরাতের রাত জাগা পাখি তার প্রহর ঘোষণা করে গেল। এক, দুই, তিন, চারটার ঘণ্টা পরল। নাঃ কিচ্ছু ভালো লাগছে না। দোলা এসে গেল বোধ হয় ভালো লাগবে। কচটা গীটারটা নিয়ে আসবে-ত ? কে জানে এখন সকলের যা মনের অবস্থা। যত অনা বৃষ্টি কান্ড হল মায়ামি সমুদ্রের পাড়ে। কি এক অনাবিল আনন্দ ঘন প্রাণ বন্যা নিয়ে আমরা সব গিয়েছিলাম। আর কি এক নিরাপদ ভয় ভীতি নিয়ে সরে পরলাম যার যার আস্তানায়। সবই ভবিতব্যের লীলা খেলা। মরেও ওত যেতে পারতেম। তবু যে সকলেই প্রাণে বেঁচে এসেছি ভগবানকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই।
(চলবে-------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ