মোঃ ওমর ফারুক ॥ ভোলা জেলা প্রশাসক ও জেলা সমবায় বিভাগ এর আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় ‘‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’’ এই প্রতিপাদ্যে কে সামনে রেখে এই দিবসটি উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমবায়ীদের অংশগ্রহনে পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিটটটত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও জেলা সমবায় ইউনিয়নের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমবায় ব্যাংক লিমিটেড ভোলা এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম নকিব, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইউনুস, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আজিজুল ইসলাম।
বক্তারা বলেন, সমবায়ীরা দেশের কৃষি, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহণ, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। সরকার স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধি করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা আরও বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল একটি সুখী-সমৃদ্ধ-স্বনির্ভল বাংলাদেশ গড়ে তোলা। সমবায় ছিল তার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের হাতিয়ার। সমবায়ী এবং সমবায়-সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। এ সময় বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ