
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : দোলা ফোন করল, সুশান্ত দাদু কেমন আছে ? বললাম, হাসপাতালে রেখেছি। দোলা আসতে চায়, বললাম- কচকে নিয়ে আসতে পার। মাধুরীর ফোন এল। এমনি নানা জনের নানা প্রশ্ন, উত্তর দেবার আমার সময় কোথায় ? দোলা এসময় কাছে থাকলে কিছুটা সমস্যার সমাধান করতে পারত।
আমি গাড়ী স্টার্ট দিলাম। মন্ট্রিল জেনারেল হাসপাতাল শাল ভাদর থেকে অনেক অনেক দূর। তবু তখন অফিস টাইম অনেক গাড়ীর ভিড়ে আমার গাড়ী আটকে গেল। ধীরে ধীরে গাড়ীর ভিড়টা অনেক অনেক কমে যেতে লাগল। এবার গাড়ী খুব জোওে চালিয়ে মন্ট্রিল জেনারেল হাসপাতালের কাছে এসে পরলাম। হাসপাতালটা উচু পাহাড়ের উপর। তাড়াতাড়ি হাসপাতালে ঢুকে লিফটে উঠার জন্য কতক্ষণ দাঁিড়য়ে থাকলাম। লিফটের বোতাম টিপলাম, লিফট এসে থেমে দরজা খুলে গেল। লিফটে উঠে সেই ১২ তলায় উঠে গেলাম। সুশান্তর রুমে ঢুকে দেখলাম সুশান্ত কেমন নির্জিবের মত ঘুমাচ্ছে। উমা কাছে বসে সুশান্তর মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। নার্স জ্বর চার্ট করছে, নার্স আমাকে দেখে একটু মৃদু হাসল। বললাম, সিস্টার রোগী কেমন ? বলল, ভাল। উমা চুপ করে সুশান্তর মুখের দিকে তাকিয়ে ছিল। সুশান্তর রুম ছেড়ে দু-তিনটা রুম পরে রোগীদের বসার খুব বড় একটা ড্রইং রুম। সেখান থেকে মন্ট্রিল শহরের দৃশ্য বড় মনোরম। সেন্ট লড়েন্স নদী আরও অপূর্ব দেখায়। শ্যামপ্লেইন ব্রীজ ঐ নদীর উপর দিয়ে চলে গেছে। অনেকটা কুষ্টিয়া ভেড়ামারা পদ্মা নদীর উপর দিয়ে যে হার্ডিঞ্জ ব্রীজ গেছে তার মত। এত দুঃখ, কষ্ট ব্যথা বেদনার মধ্যে এই ড্রইং রুমটায় ঢুকে আমার মনের পরিবর্তণ এল। এটা রোগীদের ড্রাইং রুম।
রোগীদের মনের দিক উন্মোচন করার জন্য বোধ হয় এটা তৈরী হয়েছে। পৃথিবীতে সব মিথ্যা, মৃত্যু সব চেয়ে সত্য দুঃখ কষ্ট ব্যথা বেদনা, জ্বর, ব্যাধি এর থেকে মানুষের মুক্তি নেই। নদীটাকে দেখে মনে হয়, হে নদী, হে অনাদি, হে অনন্ত, হে অসীম, হে বিচিত্র। কথা কও, কথা কও। কোন অনাদি অনন্ত সীমাহীন পাড়ে তুমি, তুমি ধেয়ে চলে যাও। তোমার চোখ দুটি কেমন ছল ছল করছে, কান্না ভেজা কচি নবীন মুখ, খুব কষ্টে তারা তোমার গোপন বুকটা।
অনেকক্ষণ বসে বসে নদীর দৃশ্য, শহরের দৃশ্য দেখলাম। খুব বড় একটা শীপ যাচ্ছে। কত দেশের কত বিচিত্র রকমের নাবিক, জাহাজটায় ঘোরা ফেরা করছে। কত অজানার দেশের কত পণ্য সম্ভার লয়ে জাহাজটা জানার দেশে চলছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে। ড্রাইং রুমটায় অনেক রোগীরা বসে বসে আত্মীয়-স্বজনের সাথে কথপোকথন করছে। অনেক রোগী হাটা-চলা, ঘোরা-ফিরা করছে। তখন লাঞ্চ এর সময়, সুশান্তর জন্য মুর্গির স্যুপ, ব্রেড, ফল কতকিছু সুস্বাদু জিনিসপত্র এনেছে। আমি ওর রুমে ঢুকে খাওয়া-দাওয়া দেখছিলাম। ও এত নির্জিব হয়ে পরেছে যে শোওয়া থেকে উঠতেই চায় না। তবু নার্স জোর করল, উঠে বসে অন্তত পক্ষে স্যুপটা খাওয়ার জণ্য। সুশান্ত বালিশে হেলান দিয়ে বসে থাকল। বলল, কিছু খেতে ইচ্ছে করছে না। তবু উমা চামচ দিয়ে দিয়ে ওর মুখে খাওয়া তুলে দিচ্ছে। সুশান্ত কিছু খাচ্ছে, কিছু মুখ থেকৈ ফেলে দিচ্ছে। আমি বললাম, না খেলে সেরে উঠবি কি করে। সুশান্ত কেঁদে ফেলল। বলল, আমি এখানে থাকব না। আমি বাসায় যাব। আমি হেসে ফেললাম। বললাম, একে বারে ছেলে মানুষ। সুশান্তর যে কি হয়েছে, টরেন্টো ছিল বেশ বড় জায়গার শহর। কেঁদে বলল, প্রশান্ত মন্ট্রিলে যাব, নিয়ে এলাম। মন্ট্রিল জেনারেল হাসপাতাল বেশ সুন্দর, তাও বলে বাসায় যাব। কি যে করি, কেস কমপ্লিকেটেড হয়ে গেলে ডাক্তাররা কোন ক্রমেই বাসায় রাখেন না। ওকে বুঝিয়ে সুজিয়ে ছেলে মানুষেল মত করে রাখতে হবে। বললাম, সুশান্ত চল তোকে ড্রইং রুমে নিয়ে যাই। উমাও বলল, চল না ? খুব সুন্দর সমুস্ত মন্ট্রিল শহরের দৃশ্য বড় সুন্দর দেখায়। সুশান্তকে অনেক বলে ধরে বসিয়ে দিলাম। উমা গায়ে ওর কাপড়টা জড়িয়ে দিল। সুশান্ত চটিটা পায়ে দিয়ে পা টেনে টেনে ড্রইং রুমে এসে বসল।
(চলবে------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ