ডেস্ক রিপোর্ট ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৌহিত্র, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত’র পক্ষে ভোলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন এর নেতৃত্বে আনন্দ মিছিলটি ভোলা উকিল শান্ত নীড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শান্ত নীড়ে গিয়ে শেষ হয়। এতে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান করেন যুবলীগ নেতা ড. আশিকুর রহমান শান্ত।
এসময় জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম সংগ্রাম, এ জেড এম মনিরুল ইসলাম, রাজিব হাসান লিপু, নওশাদ হোসেন মুন, ওমর খৈয়াম মামুন, হাবিবুর রহমান হাবু, রাজিব হাসান তরুণ, গিয়াস উদ্দিন, বোরহানউদ্দিন উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুল আলম খোকন, বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল হালিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রনি, সহ-সভাপতি আমিনুল ইসলাম কচি, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন নয়ন, শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন শান্ত, আল-আমিন, সোলাইমান মাসুদ, রাসেল আহমেদসহআওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ