মোঃ শাহীন কাদের: ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ও যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া ব্যক্তিগত গাড়ি চালক মোঃ মাহবুব আলম সহ চারজনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির।
বৃহস্পতিবার (২ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাদের তুলে নেওয়া হয় বলে দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এক বার্তায় রিজভী বলেন, গুলশানে হোটেল আমারির উল্টো পাশের বিল্ডিং থেকে আমিনুল হক ও সাজ্জাদুল মিরাজ গোলাম কিবরিয়া আমিনুল হকের ব্যক্তিগত গাড়ি চালক মাহবুব কে রাত পৌনে চারটার দিকে তাদেরকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
এ সময় আমিনুল হক ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া সহ আমিনুল হকের ব্যক্তিগত গাড়ি চালকে তুলে নিয়ে যায় বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ