মোঃ শাহীন কাদের : প্রায় আট বছর পর বিএনপি’র ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার ভোর থেকেই দফায় দফায় মিছিল করেন বিএনপির সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক মোয়াজ্জেম হোসেন মতি টিম প্রদানের নেতৃত্বে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলাউদ্দিন সরকার টিপু বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক মনির মনির ভূঁইয়া সহ দেলোয়ার হোসেন ,আসলাম হোসেন ,মহিউদ্দিন তারেক, বশির আহমেদ, মনজুর আলম পাটোয়ারী মাসুদ আহমেদ খান, শরীফুল ইসলাম জাহিদ, আলী আহমেদ রাজু, মোঃ জনি সহ যগ্ন আহ্বায়ক গন সহ উপস্থিত ছিলেন সকল সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঢাকার রাস্তায় প্রায় সব ধরনের গাড়ি সংখ্যা কম লক্ষ্য করা গেছে। দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি গাবতলী ও নোয়াখালী টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে। মঙ্গলবার সকাল থেকে ঢাকায় যানবাহনের সংখ্যা খুব একটা দেখা যায়নি, ছিল না চিরচেনা যানজটও। বেলা বাড়ার সাথে সাথে সীমিত সংখ্যক যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, পিকআপ ভ্যান চলাচল করতে দেখা গেছে। তুলনামূলকভাবে মিরপুরসহ যেসব এলাকায় তৈরি পোশাক কারখানা রয়েছে, সেসব এলাকায় রাস্তায় মানুষজন এবং যানবাহনের সংখ্যা বেশি দেখা যায়নি। যদিও পুরো শহরেই ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল লক্ষ্যনীয়ভাবে অনেক কম। এছাড়া অবরোধের মধ্যে ঢাকার কমলাপুর রেল স্টেশনে স্বাভাবিক দিনের মতোই ট্রেন চলাচল করতে দেখা গেছে। তবে স্টেশনে যাত্রীদের সংখ্যা স্বাভাবিক দিনের চেয়ে কম লক্ষ্য করা গেছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ