প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৭:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৩, ১২:১৪ পি.এম
বিএনপি-জামাতের ডাকা হরতালের প্রভাব নেই ভোলায়, কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

ইয়ামিন হোসেন : বিএনপি-জামাত ঘোষিত আজকের সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব এখন (দুপুর ১২টা) নেই ভোলায়। চোখে পরার মতো কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। যানচলাচল স্বাভাবিক। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে তৎপর ও সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে বিএনপি-জামায়েতের ডাকা হরতাল প্রতিহত করতে মাঠে রয়েছে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা গেছে প্রতিদিনের মতই স্বাভাবিক ভাবে চলছে যানবাহন। শহরের মোড়ে মোড়ে রয়েছে পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোলা শহরের শপিং মল গুলো বন্ধ রয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং