স্টাফ রিপোর্টার ॥ গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নিরাপদ ডেইরি এন্টার প্রাইজের তৈরীকৃত মাঠা ও লাবানের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার সকালে জিজেইউএস বাজারে মোড়ক উন্মোচন করেন পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক ড. মোঃ জসিম উদ্দিন। এ সময় সাথে ছিলেন (পিকেএসএফ) এর ব্যাবস্থাপক (কার্যক্রম) মুহাম্মাদ সাইদুল হক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, পরিচালক কর্মসুচি এন্ড লিগ্যাল এডভোকেট বিথী ইসলাম ও প্রকল্পের কর্মকর্তাগণ।
পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের সহায়তায় গাভীর দুধ দিয়ে নিরাপদ মাঠা ও লাবান তৈরী করছে জিজেইউএস নিরাপদ ডেইরী এন্টার প্রাইজ। বর্তমানে পুলিশ লাইনস মোড় জিজেইউএস বাজারে এগুলো পাওয়া যাচ্ছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ