ভোলার বাণী রিপোর্ট ॥ সড়ক দুর্ঘটনায় নিহত ভোলা শহরের ওয়েষ্টার্ণ পাড়া নিবাসী নূরুল আমিন রোমানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার জোহর নামাজ শেষে শহরের ওয়েষ্টার্ণ পাড়া হাজি ইদ্রিস জামে মসজিদ (কালু হাজি মসজিদ) এ জানাজা শেষে আলীনগর ইউনিয়নের পাতাবুনিয়া পীর সাহেব হুজুরের গোরস্তানে তাকে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাযায় দল-মত নির্বিশেষে সকল স্তরের মানুষ অংশগ্রহণ করে।উল্লেখ্য, রোমান সোমবার সকাল ১১টার দিকে শহরের চরনোয়াবাদের নম স্কুল এলাকায় বোরাকের সাথে সংঘর্ষে আহত হয়ে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টায় মৃত্যু বরণ করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ