স্টাফ রিপোর্টার ॥ ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা তাদের হলরুমে দিবসটির আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিপক হালদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গির হোসেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ জসিম উদ্দিন।
সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক কর্মসুচি এন্ড লিগ্যাল এডভোকেট বিথী ইসলাম, পরিচালক এডভোকেসি কম্পল্পায়েন্স এন্ড ট্রেনিং হুমায়ুন কবীর।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মোঃ শাহিন, চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, পশ্চিম চরনোয়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মোঃ মাহে আলম, শান্তির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন। চরসামাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান। বক্তারা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষক সাংবাদিক, এসএমসি সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ