মনিরুল ইসলাম ॥ ভোলা সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের আয়োজনে কর্মবিরতি পালন করা হয়। বৃহস্পতিবার (৫ অক্টোবর) ১০টা থেকে এ কর্মবিরতি পালন করা হয়। সারাদেশে বিভিন্ন সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি আলামিন মিঠু। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ। সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর ও দীর্ঘদিন যাবত অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেখে নতুন নিয়োগ বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। তাদের দাবি দাওয়াগুলো হচ্ছে-
সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতনভাতাদি প্রদান করতে হবে। বহুদিন যাবত অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধ করতে হবে ও কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে।
তারা আরো বলেন, তাদের এই দাবি-দাওয়া মেনে না নিলে প্রতিদিন এক ঘণ্টা করে এ কর্মবিরতি অব্যাহত রাখবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ