মোঃ মিরাজ হোসাইন ॥ ভোলা চরফ্যাশন মহা-সড়কের অসমাপ্ত কাজের সর্বশেষ খবর জানার জন্য বিডিএফ এর ভোলা জেলা সভাপতি রাজিব হায়দারের নেতৃত্বে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। সোমবার (২ অক্টোবর) বিকাল ৩টায় ভোলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলামের সাথে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম এর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রাসেল হোসেন, বিডিএফ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হোসেন, ভোলা জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ মিরাজ হোসাইন, দৌলতখান উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ মাকসুদুর রহমান বাহার, বিডিএফের আজীবন সদস্য মোঃ আলাউদ্দিন, মোঃ রিয়াজ হোসেন।
এসময় জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম দৈনিক ভোলার বাণী’কে বলেন, ভোলা চরফ্যাশন মহা-সড়কের অসমাপ্ত কাজ আগামী ডিসেম্বরের মধ্যে দ্রুত গতিতে সমাপ্ত করা হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ