স্টাফ রিপোর্টার: আমরাও সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি। আমার বাড়ির কাছে রাস্তা আমিই মেরামত করি। দূর্ঘটনা মুক্ত করি মানুষের চলাচলের পথ এ স্লোগানে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ভোলা পৌরসভাধীন খাল পাড়ের রাস্তার গর্ত ভরাট করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জালাল আকবরী শিবলী, আঃ রব মিয়া ও মোঃ সেলিম মিয়া প্রমুখ।
এ সময় শিবলী বলেন, ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির মহোদয় এর অনুপ্রেরণায় ও নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আরজু ও সাব-ইঞ্জিনিয়ার জাকির হোসেন এর উৎসাহে আমি এসব সেবামূলক কাজ করে যাচ্ছি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ