ডেস্ক রিপোর্ট ॥ ভোলায় ১৯টি স্বেচ্ছাসেবি সমাজকল্যাণ সংস্থার মাঝে ৫ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব চেক প্রদান করা হয়।
জেলায় সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হুসাইন। জেলায় সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম জানান, জেলার ছয়টি উপজেলায় মোট ৪৮টি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মধ্যে পর্যায়ক্রমে ১৩ লাখ ৫৩ হাজার টাকার চেক বিতরণ করা হবে। প্রত্যেক সংস্থা সর্বনি¤œ ২৭ হাজার টাকা ও সর্বোচ্চ ৬৫ হাজার টাকা অনুদান পাচ্ছে। সুত্র : বাসস।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ