বোরহানউদ্দিন সংবাদদাতা ॥ ভোলার বোরহানউদ্দিনে পৌর বাজারে ফল বিক্রেতা এবং পৌর ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোশারফ হোসেন ওরপে মসু (৪৫) কে পিটিয়ে মারার অভিযোগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তার হত্যার বিচারের দাবীতে স্থানীয় থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। বিক্ষোভ মিছিলটি পৌর বাজার প্রদক্ষিণ করে থানার সামনে মানববন্ধনে হত্যাকারীদের তে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর আহ্বায়ক মো. আলী হিরা, পৌর ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশ^জিৎ দে হারু হাওলাদার, পৌর শ্রমিকলীগ সভাপতি আবুল কাশেম রাঢী, পৌর শ্রমিকলীগ এর সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন খোয়াজ প্রমূখ। মানববন্ধন চলাকালীন বোরহানউদ্দিন থানার ওসি তদন্ত রেজাউল করিম রাজিব তাদের দাবীর সাথে একমত পোষন করে অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ^াস দেন।
সূত্রমতে জানা যায়, নিহত ব্যবসায়ী মোশারফ হোসেন এর মেঝ ছেলে শান্ত’র সাথে পাশ্ববর্তী ৩ নাম্বার ওয়ার্ডের বশির পাটোয়ারীর ছেলে সুমন (২২) এর বন্ধু চাঁন মিয়ার সাথে প্রায় ১ বছর পূর্বে ঢাকায় ঝগড়া হয়। এক পর্যায়ে সুমনের বন্ধুরা শান্তর কাছ থেকে মোবাইল ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। ওই ঘটনার ১ বছর পরে বশির পাটোয়ারীর ছেলে সুমনের বন্ধু চাঁন মিয়াকে বোরহানউদ্দিন সদরে পেয়ে মত মোশারফের ছেলে শান্ত তাকে থাপ্পর মারে। ওই ঘটনার জের ধরে গত শুক্রবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৮ টার দিকে সুমন,শাহিন ওরফে সখা,কামাল সহ একটি গ্রুপ ব্যবসায়ী মোশারফকে হাত মুখ বেঁধে অটো রিক্সায় উঠিয়ে নিয়ে যায়। সুমনসহ অজ্ঞাত ২০ জন তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তার ছেলে শান্ত। পরে স্থানীয়রা আহত মোশারেফ হোসেন মসুকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠায়। আহত মসুর চিকিৎসার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানেও অবস্থার অবনতি হলে গত রোববার ঢাকা নেয়ার পথে মসু মারা যায়। ওই ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় গিয়াস নামের ১ জনকে আটক করে পুলিশ জেল হাজতে পাঠিয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ