এইচ এম নাহিদ ॥ দ্বীপজেলা ভোলার প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধপূর্ণ একটি অঞ্চল। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় এ আসনেও নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে। জাতীয় সংসদের ১১৬ ভোলা-২ আসন। ২ টি পৌর সভা ও ১৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত ভোলা ২ আসনের মেটি ভোটার সংখ্যা ২৯৭০২৩ জন। আসনটি বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা নিয়ে গঠিত। স্বাধীনতার পর ১৯৭২ সালে এই আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সংবিধান প্রণেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষাসৈনিক রেজা-এ-করিম চৌধুরী (চুন্নু মিয়া)। ১৯৭৩ সালে এই আসনেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তিতে থেকে আওয়ামীলীগের ৭ জন, বিএনপির ২ জন, জাতীয় পার্টির ১ জন সংসদ এই আসন থেকে নির্বাচিত হন। বর্তমানেও এই আসনে আওয়ামীলীগের সংসদ আলী আজম মুকুল সংসদ সদস্য রয়েছেন। আওয়ামীলীগের ঘাটি হিসেবে পরিচিত এই আসনে রয়েছে দলীয় কোন্দল। আওয়ামীলীগের ত্যাগী বঞ্চিত নেতা-কর্মীদের একটি অংশ মূল নেতৃত্ব থেকে বের হয়ে কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য ড. আশিকুর রহমান শান্ত’র সাথে। আর অন্য গ্রুপকে নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সংসদ আলী আজম মুকুল। এই আসনটিতে আওয়ামীলীগের একাধিক প্রার্থীর নাম শোনা যায়। দ্বাদশ সংসদ নির্বাচনে এখানে বর্তমান সংসদ আলী আজম মুকুল ও আশিকুর রহমান শান্ত আওয়ামীলীগ থেকে মনোনয়ন চাইবেন। আরো যারা মনোনয়ন চাইবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ ভোলা জেলা শাখার সাবেক সদস্য মো. ওমর শরীফ। সাবেক সাংসদ ইউসুফ হোসেন হুমায়ুনের পুত্র জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আফতাব ইউসুফ রাজ।
স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, শান্ত এবং মুকুল দু’জনের অবস্থানই ভাল। ১৯৮৬ সাল থেকে ২০০৮ পর্যন্ত এই আসন থেকে তোফায়েল আহমেদ ৪ বার নির্বাচিত হন। ২০০৮’র পর দশম ও একাদশ সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হন তারই ভাতিজা আলী আজম মুকুল। তোফায়েল আহামেদের রাজনৈতিক ইমেজের উপর ভর করে আলী আজম তার অবস্থান কিছুটা ভাল করেছেন। তবে মামলা, হামলায় আক্রান্ত বঞ্চিত ত্যাগীরা তার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় দৌলতখান-বোরহানউদ্দিনে বর্তমান সংসদের রাজনৈতিক ইমেজ ক্ষুন্ন হইছে। এই সুযোগ কাজে লাগিয়ে শান্ত স্থানীয় এই নেতা-কর্মীদের মাঝে তার অবস্থান পোক্ত করেছেন। যদি দু’গ্রুপ কোন্দল না মেটাতে পারে তাহলে আওয়ামীলীগের দুর্গখ্যাত এই আসনটি দ্বাদশ সংসদ নির্বাচনে হাত ছাড়া হয়ে যাবে।
অন্যদিকে এই আসনটিতেও জামায়াত বিএনপির ঘারে ভর করে সুযোগ সন্ধানের অপেক্ষায় রয়েছে। তত্বাবধায়ক সরকার ব্যাবস্থার দাবী আদায় হলেই এখানেও বাংলাদেশ আওয়ামীলীগ বড় জটিলতায় পরবে। আসনটিতে বিএনপিতে রয়েছে একাধিক প্রার্থী।
অন্যদিকে দীর্ঘ ১৬ বছর পূর্বে সাবেক সংসদ হাফিজ ইব্রাহীম বিএনপি থেকে সংসদ নির্বাচিত হয়ে দৌলতখান বোরহান উদ্দিন উপজেলায় একক আধিপত্ত কায়েম করে সমমনা দলগুলোকে নিস্ক্রিয় করার চেষ্টায় লিপ্ত ছিলেন ২০০৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহীম মনোনয়ন বোর্ড থেকে ছিটকে পড়লে আসনটিতে বিএনপির জোট থেকে আশিকুর রহমান শান্ত ধানের শীষে নির্বাচন করে প্রায় ২০ হাজার ভোটে আওয়ামীলীগের প্রার্থী তোফায়েল আহমেদের কাছে হারেন। সেই থেকে আসনটি আওয়ামীলীগের দখলে থাকার কারণে বিএনপির সাংগঠনিক কাঠামো ঝিমিয়ে পরে। এবারের দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির এই সাবেক সংসদ হাফিজ ইব্রাহীম নেতা কর্মীদের উজ্জিবীত করে এই আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন চাইবেন। হাফিজ ইব্রাহীমের অলটারনেটিভ হিসেবে তাঁর স্ত্রী দৈনিক খবর পত্রের ভারপ্রাপ্ত সম্পাদক মাফরুজা সুলতানা এই আসনেও মনোনয়ন চাইবেন। যদিও তাদের (হাফিজ ইব্রাহীম-মাফরুজা সুলতানা) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুদকের এক মামলায় হাফিজ ইব্রাহীমের ১০ বছর ও স্ত্রীর ৩ বছরের কারাদ- হওয়াসহ নানা কারণে খানিকটা কোণঠাসা অবস্থায় থাকলেও রাজনীতির মাঠে তিনিও সক্রিয়।
দলীয় সুত্র বলছে, একক প্রার্থী হিসেবে মাঠে আছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ হাফিজ ইব্রাহীম। হাফিজ ইব্রাহিমের নির্বাচন করতে আইনি কোনো বাধা নেই, হাইকোর্ট থেকে মামলার রায় স্থগিত আছে। যদি মামলা-সংক্রান্ত কারণে তিনি নির্বাচনে অংশ নিতে না পারেন, তবে তাঁর ছেলে ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ বিএনপি থেকে প্রার্থী হতে পারেন। আরো মনোনয়ন চাইবেন, জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ব্যাবসায়ী রফিকুল ইসলাম মমিন, যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সভাপতি এম এন আলম’র নাম শুনা যায়।
এদিকে এ ছাড়া জাতীয় পার্টি (এরশাদ) ভোলা জেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মিজানুর রহমান দল থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে।
প্রিয় পাঠক, আগামীকাল দেখুন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন নিয়ে নির্বাচনী হালচাল।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ