এম রহমান রুবেল ॥ হাজারো ধর্মপ্রান মুসল্লীদের উপস্থিতিতে ভোলা পৌরসভার গাঁজিপুর ২ নং ওয়ার্ডের বাসিন্দা ইতালি প্রবাসী বিপু'র জানাযা সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ আগস্ট) ভোলা গাঁজিপুর রোডস্থ মক্কি মসজিদে জোহর নামাজ শেষে রিয়াজ উদ্দিন বিপুর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুম কে কালিবাড়ি বিল্লা মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। দাপন শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এসময় তার জানাযায় উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা আ'লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ, সাধারণ সম্পাদক হিমেল মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় ভোলা সদর রোডে বাংলা স্কুল মোড়ে হঠাৎ স্ট্রোক করে মাঠিতে লুটিয়ে পড়ে যান ইতালি প্রবাসি বিপু। হাসপাতালে নেওয়ার পথেই বিপু শেষ নিঃস্বাস ত্যাগ করেন। বিপু গাঁজিপুর রোডস্থ গিয়াস উদ্দিন এর বড় সন্তান। গিয়াস উদ্দিন এর দুই মেয়ে এক ছেলে। বিপু পরিবারের বড় সন্তান। বিপুর মৃত্যুতে তার পরিবার, বন্ধু-বান্ধবসহ শহরে শোকের ছায়া নেমেছে এসেছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ