আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী। পৃথিবীর ইতিহাসে দেশে দেশে অনেক বরেন্য রাজনৈতিক ব্যক্তিত্ব ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যু বরণ করেছেন। কিন্তু বাংলার মানুষের অভিসংবাদিত্ব নেতা জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে পৈশাচিকভাবে হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে জঘন্য হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।
জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণভাবে ভিন্নতর। বাংলার স্বাধীনতা সংগ্রামের নিয়ামক শক্তি হিসাবে, জতির জনক এর একক ভূমিকার কারণে, তাকে ইতিপূর্বে দুইবার ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করতে চেয়েছিল পাকিস্তানের শাষকগোষ্টি। কিন্তু বাংলার আপামর জনগণের প্রতিরোধ এর মুখে বার বার পরাস্ত হয়েছিল পাকিস্তানী শাষক গোষ্টি। গণতান্ত্রিক আন্দলোনের মাধ্যমে ও ভাষা আন্দলোনের মাধ্যমে বাঙ্গালি জাতীর জাতিয়তাবাদী চেতনা গড়ে তুলেছেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। ধিরে ধিরে গণসচেতনতা তৈরীর মাধ্যমে তার নেতৃত্বেই ভয়হীন বলিষ্ঠ নেতৃত্বে গড়ে উঠেছিল বাংলার স্বাধীনতার দাবী। তাই ইতিহাস পর্যালোচনায় বাংলার স্বাধীনতার মহানায়ক একজনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রখ্যাত লেখক সৈয়দ মুজতবা আলী বঙ্গবন্ধুকে জিজ্ঞাস করেছিলেন, আপনার বাঙ্গালী জাতীয়তাবাদের ভিত্তি কি; কেবল ভূগল আর ভাষা? বঙ্গবন্ধু মৃদু হেঁসে বলেছিলেন না কেবল ভূগল আর ভাষা হলে আপনাদের পশ্চিম বঙ্গ, ত্রিপুরা, বিহার উড়িষার অংশবিশেষ দাবী করতাম। আমার বাঙ্গালী জাতীয়তাবাদের ভিত্তি হলো সকল ধর্মেও, সকল বর্নের মানুষের হাজার বছরের মিলিত সভ্যতা ও সংস্কৃতি, তাতে হিন্দু, বৈদ্য ও উপজাতীয় সভ্যতা সংস্কৃতির যেমন ছাপ আছে, তেমনি আছে মুসলমানদের সভ্যতা সংস্কৃতির মিশ্রন। বর্তমানে ভারত একটি পলিটিক্যাল ন্যাশন। অন্যদিকে স্বাধীন বাংলাদেশ একটি কালচারাল ন্যাশন। হাজার বছরের বেশি সময় ধরে আমাদের পরিচয় আমরা বাঙ্গালী।
ধর্মের ভিত্তিতে ভারত ভাগ ও পাকিস্তান প্রতিষ্ঠার পর উপ-মহাদেশে সাম্প্রদায়িক সমস্যার সমাধান মিলেনি বরং তা সাম্প্রদায়িক পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় গিয়ে পৌছায়। সাম্প্রদায়িক সংঘাত গিয়ে দাড়ায় রাষ্ট্রীয় সংঘাতে। মহান স্বাধীনতার প্রতিরোধ যুদ্ধ চলাকালীন সময় থেকেই পাকিস্তানি শাষক গোষ্টির মদদপুষ্ট হয়ে কিছু উচ্চাবিলাশী আওয়ামীলীগ দলীয় নেতাসহ দেশের সামরিক বাহিনীর পাকিস্তান থেকে এসে প্রতিরোধ যুদ্ধের শেষের দিকে যুদ্ধে অনুপ্রবেশকারী হিসাবে যোগদান করে ষড়যন্ত্রে লিপ্ত হন তারা। প্রথম দিকে খুনি খন্দকার মোস্তাক, জিয়া, ফারুক, রশিদ গংরা এক সাথে বসে ছক আটেন কলকাতা ও আগড় তলায় বসে। ষড়যন্ত্রের প্রথম ধাপ ছিল বাংলার স্বাধীনতাকে ব্যর্থ করে দেয়া। প্রথম পর্বের ব্যর্থতার পর মুক্ত স্বাধীন স্বদেশে বঙ্গবন্ধুর ফিরে আসা নতুন করে ষড়যন্ত্রের জালবোনা শুরু একই চক্রের।
দেশিয় ও আন্তার্জাতিক ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য ছিল স্বাধীন বাংলাদেশকে ধ্বংশ করা বা ব্যর্থ করে দেয়া। ১৯৭৫ সনে বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী সময়ে মোস্তাক, জিয়া, খালেদার শাসন আমলে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বলা যায় না, মূলতঃ উক্ত শাষন আমলে বাংলাদেশ ছিল, উপনিবেশক পাকিস্তান ভাবধারার বাংলাদেশ।
প্রমান স্বরুপ বলা যায়, মোস্তাক, জিয়ার সংবিধানে আনা পরিবর্তন। দেশ স্বাধীন, স্বাধিন হওয়ার পর পরই ১৯৭২ সালে বঙ্গবন্ধুর অগোচরে মেজর ফারুক ঢাকায় মার্কিন দুতাবাসে যোগাযোগ শুরু করেন। সরকার উৎখাতের অস্ত্র সংগ্রহের জন্য। ৭৩ সনের ১১ই জুলাই অন্য আরএক মেজরকে পাঠানো হয় মার্কিন দুতাবাসে। সরকারের অগোচরে তৎকালিন বিগ্রেডিয়ার জিয়াউর রহমান মার্কিন দুতাবাসে তাদেরকে পাঠানো হয় বলে মার্কিন প্রকাশিত নথিতে উল্লেখ করা হয়। ১৩ই মে ১৯৭৪ সালে মেজর ফারুক, জিয়ার নির্দেশে বঙ্গবন্ধু সরকার উৎখাত এর জন্য মার্কিন সরকারের সহায়তা চান। এর ঠিক ১৫ মাসের ব্যাবধানে ১৫ই আগষ্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকান্ডে খুনিদের হাতে সর্ব মোট ৩৭ জন নিহত হয়। জিয়া যদি বঙ্গবন্ধু হত্যাকান্ডে জড়িত নাই থাকতেন তা হলে ২০ শে মার্চ ১৯৭৫ সালে মেজর ফারুক তৎকালিন ডেপুটি চীফ অব স্টাপ মেজর জিয়াউর রহমান এর কাছে অভ্যুর্থান এর নেতৃত্ব চান। কিন্তুু জিয়া এই বিষয়টি বঙ্গবন্ধু সরকারের কাছে চেপে যান কেন ?
স্বাধিনতা যুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু হত্যাকান্ডের এই চক্রটি ভুট্টো ও ইয়াহিয়ার সাথে যোগাযোগ করে মুজিব বিহীন গণফেডারেশন স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশ প্রতিষ্ঠা লাভের পর মার্কিন প্রেসিডেন্ট নিক্সন চেয়েছিলেন ঢাকা দিল্লী একটি তিক্ততা তৈরী হউক। বিশেষ উল্লেখ্য যে, ৭ই মার্চ ১৯৭১ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষন দেশ ও আন্তর্জাতিক ভাবে এতটাই গুরুত্বপূর্ন ছিল যে, ওয়াশিংটন রুদ্ধশ^াষ অপেক্ষায় ছিল। যার জন্য ওভাল অফিসের অপারেশন সেন্টার সতর্ক অবস্থা জারী করে ট.ঝ সরকার। ভাষণ পরবর্তী মার্কিন সেক্রেটারী অবসেট হেনরী কিসিঞ্জার মনে করেন বঙ্গবন্ধু তার ভাষনে ঘোষণা দিয়ে একটি কৌশলী ভূমিকা গ্রহন করেছেন। বঙ্গবন্ধুর মহাত্মাগান্ধীর মতো শান্তিপূর্ণভাবে স্বাধীনতার দাবী আদায় করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর একটি ধারনা ছিল বাংলাদেশে গড়ে উঠা জন বিদ্রোহকে দীর্ঘ মেয়াদে প্রতিহত করতে পাকিস্তান সরকার সক্ষম হবে না। কারণ পাকিস্তান সামরিক বাহিনীর রয়েছে সামর্থের সীমাবদ্ধতা। অন্যদিকে জনগণের উপর পাকিস্তান সামরিক বাহিনীর হস্তক্ষেপ মোকাবেলায় সসস্ত্র প্রতিরোধ এর প্রস্তুতি নিতে বাঙ্গালীর সামরিক বাহিনী, পুলিশ বিডিআর ও ছাত্র যুবক মিলে বিশেষ বাহিনীকেও প্রস্তুুত হতে বলেছিলেন বঙ্গবন্ধু।
সি.আই.এর পরিচালক হেলমস্ ১৯৭১ এর ২৬ শে মার্চ রাতের প্রথম প্রহরে ওয়াশিংটন সোস্যাল একশন গ্রুপের বৈঠকে তথ্য দেন যে, মুজিব স্বাধিনতা ঘোষণা দিয়েছেন এবং তাকে গ্রেফতার করা হয়েছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হত্যার কালো রাতে ২৮টি ট্যাংক, ১৮টি কামান ও ৭০০ জন সেনা সদস্য নিয়ে বঙ্গবন্ধুকে হত্যার অভিযান চালায় নরপিচাশ খুনিরা।
জিয়াউর রহমান ১৫ই আগষ্ট ঘটনার একজন অন্যতম কুশিলভ। ১৫ই আগষ্টের পূর্বেই জিয়া ও খন্দকার মোস্তাক এর সঙ্গে খুনি, ফারুক, রশিদ, ডালিম গংদের একাধিকবার বৈঠক হয়েছে। এমনকি বঙ্গবন্ধুকে হত্যা করা হলেই জিয়া তাদেরকে সমর্থন বলে জানান। কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মহিউদ্দিন এর স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে এসব বক্তব্যে বেরিয়ে এসেছে। খুনি জিয়া রাষ্ট্রপতি থাকা অবস্থায় বঙ্গবন্ধু হত্যাকারীদের বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলিতে চাকুরির ও পদোন্নতির ব্যবস্থা করেছিলেন।
জিয়া এরশাদ এরপর খালেদা জিয়া সরকার ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারী ভোটার বিহীন নির্বাচনে ফ্রিডম পার্টির প্রার্থী হিসেবে কুমিল্লা ৬ আসন থেকে কর্নেল রশিদকে সংসদ সদস্য নির্বাচিত করে এনেছিলেন। ইতিহাস অতীতের কথা বলে আজ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস। এই দিনটি বাংলার মানুষের বেদনার দিন। বাঙ্গালির চোখে অশ্রু বিন্দুরুপে বিষাদ সিন্ধুর মতো চির বিরাজমান হয়ে থাকবে।
বঙ্গবন্ধুকে হত্যাকান্ডে ওদের ভয় কাটেনি বলে একে একে হত্যা করলো জাতীর জনক এর সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধুর জৈষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মেঝো ছেলে মুক্তিযোদ্ধা ল্যাপ্টেনেন্ট শেখ জামাল, তাদের সহ-ধর্মীনি সুলতানা কামাল, রোজি জামাল, শেখ আবু নাসের, অবশেষে বঙ্গবন্ধুর মাসুম ছোট ছেলে বাবা মায়ের আদরের শেখ রাসেল তাকেও ঘাতকরা রেহাই দেয় নাই। মায়ের মৃত দেহের কাছে নিয়ে নির্মমভাবে হত্যা করে তাকে। খুনি ঘাতকরা জানতো না বঙ্গবন্ধুর কন্যাদ্বয় জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশে নাই। বঙ্গবন্ধুর পাশের বাড়ীতেই ভাড়া থাকতো জননেত্রী শেখ হাসিনার পরিবার। সেখানে গিয়েও তারা হামলা চালায়। কিস্তু দেশে না থাকার কারণে সৌভাগ্যক্রমে আল্লাহর অসিম রহমতে বেঁচে যান দেশের কল্যাণার্থে নেতৃত্ব দেয়ার জন্য শেখ হাসিনা ও শেখ রেহেনা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর এই শোক গাঁথা যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন স্বরণীয় হয়ে অশ্রুজ¦লে ভাসবে এই বাংলাদেশ।
লেখক : ফজলুল কাদের মজনু
সভাপতি
ভোলা জেলা আওয়ামী লীগ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ