
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : ছেলেরা আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে দীর্ঘ আলোচনা করলাম। কোন প্রেসিডেন্ট এর সময় দেশের অবস্থা কি রকম হয়েছিল। বাংলাদেশ থেকে মন্ট্রিল দুই হাজার আড়াই হাজার লোক এসে মন্ট্রিলে আশ্রয় নিয়েছিল। প্রায় দু’বৎসর পর এবার তাদের ইমিগ্রেশন দেওয়া হল। কানাডা সরকারের মানবতার দিক থেকে প্রসংশা পাওয়ার উপযুক্ত। অন্যান্য দেশ হলে এত লোককে ইমিগ্রেশণ দেওয়া সম্ভবপর হত না। বিশেষ করে চারজনই আমরা বাংলাদেশের লোক ছিলাম।
রাত্রে দোলা, উমা, কুসুম, ডোরা সকলকে নিয়ে ম্যাকডোনালে হেমবরগার কোক, ফেঞ্চফ্রাই খেলাম। মেয়েরা খেতে গিয়ে কে কি খাবে জিজ্ঞাসা করার ঠিকমত বলতে পারছে না। কোনটা তারা পছন্দ করে, অথচ ছেলেরা আমরা একজন এ পছন্দ করলে সকলেই সেটা মেনে নেয়। মেয়েরা এক জনে একটা পছন্দ করে, মেয়েরা কেউ হেমবরগার, কেউ কেনটোকি, কেউ ফিস ফ্রাই, আপেলপাই চার জনের পাঁচমত। মেয়েরা ডিসিশন নিতে সহজে পারে না। এটা মেয়েদের বড় দোষ। সকালে খুব ভোরে উঠে রেষ্টুরেন্টে নাশথা সেরে আমরা হৈ-চৈ করে ডিজনীর পথে পাড়ি জমালাম। মাত্র ৮-১০ মাইল। কিছুক্ষণের মধ্যে ডিজনীর এ পড়ে গাড়ী পার্কিয়ে রেখে, আমরা ছোট ছোট গাড়ী চড়ে নদীর পাড়ে এক প্রকান্ড জাহাজে উঠে ডিজনী ওয়ালর্ডের কাছে নেমে পরে প্রকান্ড এক লাইনে দাঁড়ালাম। লাইনে কত চিত্র বিচিত্র দেশের মানুষ। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ধৈর্য্যচ্যুতি ঘটতে লাগল। শেষ পর্যন্ত আমরা সকলে টিকেট চেক করিয়ে ওয়াল্ট ডিজনী ওয়ার্ল্ডে ঢুকে পরলাম।
প্রথমেই সিনডারেলা ক্যাসেলের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম। সুশান্ত ফটো তোলার ব্যাপারে বড় ওস্তাদ। আমি দোলাকে বললাম, যাও তোমাদের পছন্দ মত তোমরা ঘুরে বেড়াও, পার্কে বস, বা সাব মেরিনে চড়, বা সাত সমুদ্রে যাও। লঞ্চে করে খালের মধ্যে ঘুরে ঘুরে ঐতিহাসিক কতগুলি গল্পে আকৃষ্ট হতে পার বা চাঁদে যেতে পার ? আকাশ চৌধুরী কুসুককে সেই ডিরেকশন দিলাম। আমি সুশান্ত, উমা আমরা এই ৩জনে একসাথে থাকলাম। আমি সিনডারেলা ক্যাসেলের কাছে বসে সুশান্তর সাথে অনেক গল্প করলাম। কুসুম, দোলা, ডোরা, কচ, আকাশ ওরা ঘুরে বেড়াতে লাগল। ওদের এই জীবন ডোরা, আমাকে অনেক অনুরোধ করেছিল, আমরা যেন কেন আর আজ ঘুরে বেড়াতে ভালো লাগছিলনা। সুশান্ত বলল, প্রশান্ত তুই ডোরার সাথে গেলে ভাল করতিস। আমি বললাম, পরে যাব।
(চলবে-------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ