ডেস্ক রিপোর্ট ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকাল ১০ টায় বঙ্গবন্ধু পরিষদ ভোলা শাখার আয়োজনে শহরের নলীনিদাস স্কুলের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলার স্বাধীনতার একমাত্র প্রেরণার উৎস, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার মহাকাল এর গর্বিত অহংকার অবিস্মরণীয় মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষীকির দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এডভোকেট সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের মজনু মোল্লা। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাবুল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম রনি, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি অধ্যাপক মোঃ বাসেত হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহমুদ, ভোলা জেলা আওয়ামী লীগের সদস্য তোফায়েল আহমেদ, সিনিয়র সাংবাদিক এডভোকেট কামাল উদ্দিন সুলতান প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী সংগঠনের সভাপতি সহিদুল ইসলাম তালুকদার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অসীম সাহা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ