মনিরুল ইসলাম ॥ প্লাটিনাম সায়েন্স সোসাইটি এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ উদ্যোগে আয়োজিত গণিত অলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসব-২৩ অনুষ্ঠিত হয়েছে। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকাল ৩.০০ টায় অলিম্পিয়াড প্রতিযোগিতা শুরু হয়। জেলা শিল্পকলা একাডেমিতে উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দুইটি ক্যাটাগরি যথাক্রমে জুনিয়র (ষষ্ঠ-অষ্টম) ও সেকেন্ডারি (নবম-দশম)-তে ভোলা সদর উপজেলার প্রায় ২১টি স্কুলের ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
অলিম্পিয়াড শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন ডাক্তার শ্বাশত মিস্ত্রি চন্দন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক বিধান কৃষ্ণ দাস, ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, এ রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিসেস শাফিয়া খাতুন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী। উপস্থিত ছিলেন ভোলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসমাইল শিকদারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানের আহবায়ক ছিলেন প্লাটিনাম সায়েন্স সোসাইটির সাধারণ সম্পাদক রেদওয়ান ইসলাম হৃদয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো: ইমন হোসেন ও অনন্যা আক্তার ইলমি। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ২০ জন ভলান্টিয়ার কাজ করেছেন উক্ত আয়োজনে। দুই ক্যাটাগরি যথাক্রমে জুনিয়র (ষষ্ঠ-অষ্টম) ও সেকেন্ডারিতে (নবম-দশম) ৫ জন করে মোট ১০ জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়েছে।

সেকেন্ডারি ক্যাটাগরি : প্রথম স্থান :জুইফুর রহমান (নবম শ্রেণি), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান: মো. রিয়াদ হোসেন চৌধুরী (নবম শ্রেণী), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়। তৃতীয় স্থান : তমালিকা দাস (নবম শ্রেণী), ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। চতুর্থ স্থান: মো. আবরার জাহি (নবম শ্রেণী), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়। পঞ্চম স্থান: মো. হাসনাত (দশম শ্রেণী), আবদুর রব স্কুল এন্ড কলেজ।
জুনিয়র ক্যাটাগরি : প্রথম স্থান :হিমেশ মন্ডল (ষষ্ঠ শ্রেণী), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান: রুকাইয়া হাসান (অষ্টম শ্রেণী), ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তৃতীয় স্থান: দিদারুল ইসলাম জিদান (সপ্তম শ্রেণী), ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়। চতুর্থ স্থান: মো. হাবিব (ষষ্ঠ শ্রেণী), টবগী মাধ্যমিক বিদ্যালয়। পঞ্চম স্থান: আমেনা আনিকা তাসনিম (অষ্টম শ্রেণী), ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
প্লাটিনাম সায়েন্স সোসাইটির সভাপতি ডা: শাশ্বত মিস্ত্রী চন্দন জানান, আমাদের উদ্দেশ্য হচ্ছে গনিত ও বিজ্ঞানের যাত্রা সমস্ত দেশ ব্যাপী ছড়িয়ে দেয়া। শিক্ষার্থীরা যেন গনিত ও বিজ্ঞান চর্চায় আগ্রহী হয়।বিজ্ঞানের অগ্রযাত্রায় তারা যেন ধারাবাহিক হয়ে ডিজিটাল বাংলাদেশ গঠনে অংশ গ্রহন করতে পারেন।
সোসাইটির সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম হৃদয় জানান, সাধারনত শিক্ষার্থীদের মাঝে গনিতের একটা ভয় কাজ করে থাকে। তাই গ্রাম থেকে শহর সকল শিক্ষার্থীদের গনিত নিয়ে ভীতি দূর করার জন্য ভোলার ৭টি উপজেলায় প্লাটিনাম সায়েন্স সোসাইটির উদ্যোগে আমরা গনিত আলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসব-২০২৩ প্রতিযোগীতার আয়োজন করে থাকি। এটি শিক্ষার্থীদের আগামি দিনে গনিত কে জানতে আরো আগ্রহী করে গড়ে তুলবে বলে জানান।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ