ভোলার বাণী ডেস্ক ॥ ভোলার বোরহানউদ্দিনে ৫শ’ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) পৌনে ২টার দিকে কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা ৯নং ওয়ার্ডস্থ সিকদার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ মাসুদ রানা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ আগস্ট) পৌনে ২টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই মোঃ আসাদুজ্জামান খানসহ সংগীয় ফোর্স মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা ৯নং ওয়ার্ডস্থ সিকদার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা (৩০) কে ৫শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। মাসুদ রানা বোরহানউদ্দিন থানার কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চকঢোষ এলাকার মোঃ ফখরুল ইসলাম এর পুত্র। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ