স্টাফ রিপোর্টার ॥ ভোলায় রেইজ প্রকল্পের আওতায় নির্বাচিত শিক্ষানবীসগণদের ৫দিন ব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আগস্ট) সকালে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, তাদের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণের উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বক্তব্য রাখেন পিকেএসএফ এর রেইজ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ফয়জুল তারিখ চৌধুরী। প্রশিক্ষণে প্রথম ব্যাচে ২২ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়। প্রশিক্ষন চলবে ৫ আগস্ট পর্যন্ত।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ