মেসকাত আহমেদ (কলেজ প্রতিনিধি) : দীর্ঘ অপেক্ষা শেষে ভোলা সরকারি কলেজে চালু হতে যাচ্ছে শেখ হাসিনা ছাত্রীনিবাস (ছাত্রী হোস্টেল)। আগামী ১লা সেপ্টেম্বর চালু'র সিদ্ধান্ত জানিয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর এবং হোস্টেল তত্ত্বাবধায়কের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোলা সরকারি কলেজে শেখ হাসিনা ছাত্রীনিবাস আগামী ১লা সেপ্টেম্বর ২০২৩ তারিখে চালু করতে যাচ্ছি। যে সমস্ত ছাত্রী হোস্টেলে সিট নিতে আগ্রহী তাদেরকে আগামী ২৫ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে (উচ্চমাধ্যমিক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এবং স্নাতক ও স্নাতকোত্তর স্ব-স্ব বিভাগ) হোস্টেলের আবেদন ফরম সংগ্রহ এবং নির্ধারিত ভর্তির ফি জমা প্রদান করে আবেদন করতে অনুরোধ করা গেলো।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ