ডেস্ক রিপোর্ট ॥ ভোলায় ইসলামিক কমপ্লেক্স’র প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (২৫ জুলাই) বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ গোলাম নবী আলমগীর এর সভাপতিত্বে আনাস বিন মালেক রা. ইসলামিক কমপ্লেক্সে প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে ৯১টি সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ মো: ইউনুস, এসএসটিএস বাংলাদেশের প্রজেক্ট ডাইরেক্টর আবদুল আহাদ, বিশিষ্ট সমাজ সেবক ও জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক আলহাজ¦ মিয়া মোহাম্মদ ইউনুস, বরিশালের সাবেক সিভিল সার্জন আলহাজ ডা: আবদুল মালেক, সাবেক প্রিন্সিপ্যাল মাও. তৈয়বুর রহমান, সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসাইন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলহাজ¦ আবদুল কুদ্দুস।
সাবেক প্রিন্সিপ্যাল মো: তৈয়বুর রহমান বলেন, এই প্রতিষ্ঠানটি এমন একাট প্রতিষ্ঠান যার কর্মকান্ড দুনিয়া ও আখেরাতের। এই প্রতিষ্ঠানটি একটি ব্যতীক্রমধর্মী প্রতিষ্ঠান যা অন্য প্রতিষ্ঠানের মত নয়। আপনারা এই মেশিন দিয়ে উপার্জন করে নিজেরা স্বাবলম্বী হবেন। আমি যখন বিভিন্ন অফিসে যাই তখন দেখি মহিলারা পুরুষের সামনে চায়ের কাপ নিয়ে আসে তা দেখে আমার খুব খারাপ লাগে। আপনাদের এই কাজ করতে হবে না। আপনারা এই মেশিন দিয়ে পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করতে পারবেন।
সাবেক সিভিল সার্জন আলহাজ ডা: আবদুল মালেক বলেন, মানবতার কল্যানের বহু পথ আছে। আজকের যে অনুষ্ঠানটি হয়েছে তা মানবতার কল্যানেরই একটি অংশ। সমাজ সেবা একটি উৎকৃষ্ট কাজ। সেলাই মেশিন পেয়ে আপনারা স্বাবলম্বী হবেন।
সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসাইন বলেন, এটা একটি ব্যতীক্রমধর্মী প্রতিষ্ঠান্। এখানে পড়ালেখার মান খুবই ভালো। আমি এস এস টি এস উত্তরা অফিসে কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। যত যাই ততই তাদের বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ড আমাকে মুগ্ধ করেছে। আমি এখানে বহুবার এসেছি। তাদের সহশিক্ষা কার্যক্রম, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায়ও আসার সুযোগ হয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ ও প্রধান শিক্ষককে অন্তর দিয়ে ভালোবাসি।
আলহাজ¦ মিয়া মোহাম্মদ ইউনুস বলেন, এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো- এরা একদিকে যেমন কুরআনের হাফেজ হবে অন্য দিকে ডাক্তার, ইঞ্জিনিয়ারও হবে। সেই সাথে গরীব অসহায় নারীরাও যাতে সমাজে স্বাবলম্বী হতে পারে সেজন্য তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দেয়া হচ্ছে।
এসএসটিএস বাংলাদেশের প্রজেক্ট ডাইরেক্টর আবদুল আহাদ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সেলাই কাজ শিখে সমাজ ও রাস্ট্রীয় পর্যায় ভূমিকা রাখতে পারেন। এই প্রশিক্ষণটি বাস্তবরুপে কাজে লাগাবেন। আপনারা ৪ মাস কোর্স সমাপ্ত করে যে যোগ্যতা অর্জন করেছেন তা দিয়ে নিজ ঘরে, বাড়িতে, মহল্লা থেকে অর্ডার নিয়ে কাজ করবেন। এক পর্যায় আপনারা শহরে দোকান দিয়ে কাজ করবেন। আমরা সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলোজিক্যাল সার্পোট বাংলাদেশ-এর মাধ্যমে কুয়েতের অর্থায়নে এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করে থাকি।
প্রতিষ্ঠান প্রধান আলহাজ¦ আবদুল কুদ্দুস বলেন, ভোলা তথা সারা দেশে যত ভালো প্রতিষ্ঠান আছে ঐ প্রতিষ্ঠানের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি এজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। এখানে হিফজের পাশাপাশি জেনারেল শিক্ষার ব্যবস্থাও আছে।
এছাড়াও অন্যান্য অতিথিগণ বক্তব্য রাখেন এবং অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাসুদুর রহমান। পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন। অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন ও সনদ প্রদান করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ