
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : অনেকক্ষণ শুয়ে থেকে একটু তন্দ্রা আসল। পাখির কিচির মিচির ভোরের আলো পৃথিবীর বুকে সূর্য্যরে আলো ফেলল। আমি চোখ মেলে তাকালাম। দেখলাম চারদিক বেশ ফর্সা হয়ে গেছে। ডোরা উঠে হাত-মুখ ধুয়ে আমাকে ডাকল প্রশান্ত উঠ, দেখ অনেক বেলা হল। উমা উঠে ডাইনিং রুমে প্লেট-কাপ নাড়া চাড়া করছে। আমি বাথরুমে গেলাম, হাত-মুখ ধুয়ে চুল আঁচড়িয়ে ড্রইং রুমে বসলাম। হঠাৎ ফোন বেজে উঠল, ফোন ধরলাম। অমিয়ের কণ্ঠস্বর ভেসে এল। হ্যালো- প্রশান্ত বাবু বলছেন, হ্যাঁ, কেন ? কেমন আছেন, ভাল। যাবেন আমাদের সাথে ডিজনী ? বললাম, আপনারা যান; আমি পরে যাব। শরীর বিশেষ ভালনা, কাল রাতে আবার প্রেসারটা বেড়েছিল, কাকেও বলিনি। ঔষধ খেয়ে বিছানায় চুপ করে পরেছিলাম।
দেখি আমার নাত জামাই-নাতনী ওরা কখন যায়। সুশান্ত উমা ওরা সব যাওয়ার কথা আছে। আমার শরীরের সুস্থ্যতার উপর সব নির্ভও করছে। দেখি কি হয়। আপনারা যান। সকাল বেলা এক সাথে খেতে গিয়ে ডোরা, উমা, সুশান্ত অনেক গল্প করল। গত রাতের পার্টির খুব প্রশংসা করছিল সুশান্ত। রান্নাও খুব চমৎকার হয়েছিল। ডোরার পরিচিতি দেওয়ার ভঙ্গিটা খুব প্রশংসনীয় হয়েছিল। প্রশান্তর ভার্সিটির বন্ধুরা খেয়ে খুব খুশী হয়ে গেল। আমি বললাম, ওদের খুব সখ আমরা ওদের সাথে ডিজনী, মায়ামি যাই। সুশান্ত বলল, কুসুম-দোলা ওদের একটা প্রাইভেসী আছে। দোলার এই সবে মাত্র বিয়ে হল, কুসুমও নব নিবাহিত। এই সব অজানা-অচেনা লোকদের মধ্যে কুসুম ও দোলা ভীষণ আনইজি ফিল করবে। প্রশাœত তুই ওদের যেতে বল, আমরা সপ্তাহ খানেক পর যাব।
আমি বললাম, সে আমি বলে দিয়েছি। তুই নিশ্চিত থাক। একয়দিন একটু বিশ্রামে থেকে সুস্থ্য দেহ নিয়ে আমরা পাড়ি জমাব। রাতের অনেক খাবার-দাবার অনেক বেঁচে গিয়েছিল। তাই গরম করে দুপুরের খাওয়া-দাওয়া করলাম। উমা খেতে খেতে বলল, ইস দোলাকে, কুসুমকে দুপুরে খেতে আসতে বললে খুব ভালো হতো। ডোরা বলল, আকাশ চৌধুরী আসতে দিলে-ত। বললেই কি আসা যায় ? কচ ও দোলাকে পাঠাবে বলতে মনে হয় না। নতুন বিয়ে হয়েছে, বুঝে শুনে আমাদের পা ফেলতে হবে। ডোরা বলল, আচ্ছা প্রশান্ত। কচ নাকি খুব ভালো গীটার বাজায় ? কাল রাতে মেহমানদের সামনে খাওয়ার পর থেকে একটু বললেই-ত পারতে, একটু সুরের আলাপ করত।
আমি বললাম, ওকে আগে বলে রাখিনি। হঠাৎ করে বললে বেচারা হতভম্ব হয়ে যাবে। সারাদিন তোমরা রান্না-বান্নাা নিয়ে ব্যস্ত ছিলে, আমাকে একটু মনে করিয়ে দিতে। আমি ওকে ফোনে বলে দিতাম। তাহলে ডিনার পার্টিটা আরো জমজমাট হতো। কথায় বলে, চোর পালালে বুদ্ধি বাড়ে। সেদিনের মত দুপুরের খাওয়ার টেবিলে অনেক আলাপ-আলোচনা হয়েছিল। উমা খাওয়ার টেবিল থেকে উঠে একটু গড়াতে গেল। ডোরা খবরের কাগজটা ড্রাইং রুমে বসে বসে পড়তে গেল। আমার রুমে আমি একটু বিশ্রাম নেবার জন্য ঢুকলাম। সুশান্ত অনেক আগে থেকে নাক ডেকে ঘুমুতে শুরু করেছে। আমিও ঘুমুবার চেষ্টা চালাতে শুরু করলাম। কিন্তু ঘুমের সাথে আমার চিরদিনের আঁড়ি। রাত্রেই ঘুম হয়না, আবার দিনে। তাও আবার দুপুরে খাওয়ার পর। মনে মনে হাসলাম। ধন বার্ড বইটা শেলফ থেকে নিয়ে চোখ বুলাতে লাগলাম।
(চলবে---------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ