মোঃ শাহীন কাদের : ভোলা জেলার মুক্তিযোদ্ধার হাইকমান্ডার ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুর রহমান ওরপে বাঘা ছিদ্দিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ৷ মৃত্যুর কালে তার বয়স হয়েছিল ৯০ বছর। আজ শুক্রবার বেলা ১১ টায় ঢাকায় তার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
তিনি ১৯৪৪ সালের ১৪ ডিসেম্বর বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের বড়পাতা গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে ৪ ছেলে, ৪ মেয়ে এবং নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ৷
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে ভোলা জেলার মুক্তিযোদ্ধার হাইকমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের বিরুদ্ধে বীর দর্পে যুদ্ধ করে জয়ী হওয়ায় বাঘা ছিদ্দিক নামে এলাকায় পরিচিত লাভ করেন ৷ ১৯৭৯ ও ১৯৮৮ সালের জাতীয় নির্বাচনে ভোলা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ৷ তার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ ও এলাকায় শোকের মাতম বইছে।
আজ শুক্রবার ঢাকা বনশ্রী তে জানাজার নামাজ শেষে ভোলার উদ্দেশ্যে শনিবার সকাল ৯ টায় বোরহান উদ্দিন ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ