মেসকাত আহমেদ (শিক্ষানবিশ রিপোর্টার) ॥ ভোলা সরকারি কলেজে ২০২২-২০২৩ সেশনে ভর্তিকৃত স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় অত্র কলেজের সকল ডিপার্টমেন্ট ৪টি গ্রুপে ভাগ হয়ে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠান উদযাপন করে এবং ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ এনায়েত উল্ল্যাহ্। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ জামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের স্ব-স্ব বিভাগের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রফেসর মোঃ এনায়েত উল্লাহ্ বলেন, ভোলা সরকারি কলেজ এই জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী ও সুনামধন্য একটি প্রতিষ্ঠান। তোমরা সকলে এই প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে নিয়মিত ক্লাসে অংশ নিবে এবং এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করবে। এ জন্য তিনি শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে লেখাপড়ার প্রতি কঠোর পরিশ্রম করার আহব্বান জানান।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ