স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ও পূর্ব ইলিশা ইউনিয়ন এবং ভেলুমিয়া ইউনিয়নের পৃথক পৃথক ভাবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। সূত্র জানায়, ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট আনুষ্ঠানিক ভাবে ২৯ মে ২৩ ঘোষণা করা হয়েছে।
পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জহির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আব্দুল সেলিম হাওলাদার, মহিলা প্যানেল চেয়ারম্যান মিসেস হোসনেয়ারা বেগম, ইউপি সদস্য মোঃ ওমর ফারুক প্রমুখ। ইউনিয়ন পরিষদ সচিব মোঃ হারুন অর রশিদ আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন। চলতি অর্থবছরের বাজেটে আয় ২ কোটি ৪ লাখ ৬৭ হাজার ২শ’ ৩৬ টাকা দেখানো হয়েছে এবং ব্যয় ২ কোটি ৩ লাখ ৭৬ হাজার টাকা ও উদ্ধৃত ৯৩ হাজার ২শ’ ৩৬ টাকা দেখানো হয়েছে। ইউনিয়ন পরিষদের মিলনায়তনে উপস্থিত সর্বস্তরের জনগণের উন্মুক্ত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জহির। এসময় তিনি বাল্য বিবাহ প্রতিরোধ, স্যানিটেশন ও জনস্বাস্থ্য বিষয়ক এবং জন্ম নিবন্ধন সংক্রান্ত বিষয়ে গুরুত্ব দিয়ে জনগণের সহযোগিতা কামনা করেন।
অপরদিকে ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট আনুষ্ঠানিক ভাবে ২৮ মে ২৩ ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ছোটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন মজগুমী, মোঃ মালেক মিজি, সমাজ সেবক ফজলুল হক সাহেব, স্থানীয় আওয়ামী লীগের অন্যতম নেতা আমির হোসেন বাবুল, মহিলাদের মধ্যে মিসেস নাজমা বেগম, মিসেস জান্নাত ফেরদৌস, আবুল হাজারী, আকতার হোসেন প্রমুখ।
ইউনিয়ন পরিষদ সচিব মোঃ নোমান আনুষ্ঠানিক ভাবে উপস্থাপন করেন। উপস্থিত জনগণের সহযোগিতা কামনা করে ইউনিয়ন পরিষদের সকল উন্নয়ন কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন। তিনি যৌতুক প্রথা বন্ধ করা, জন্ম নিবন্ধন করা, মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, প্রতিবন্ধিদের সহায়তা করাসহ বিভিন্ন সমস্যা সমাধানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে ১০নং ভেলুমিয়া ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম মাষ্টারের সভাপতিত্ব বাজেট নিয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ হারুন, ইউনিয়ন পরিষদ সদস্য মিসেস সমিরন বেগম ও সদস্য মোঃ রাজীব, স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মহসিন খান ও সাধারণ সম্পাদক মোঃ লিটন মাল, চন্দ্র প্রসাদ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মাইনুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন নেতৃবৃন্দ। ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ফরহাদ হোসেন উম্মুক্ত বাজেট উপস্থাপনে আয় ১ কোটি ৩৭ লাখ ১৯ হাজার ৭শ’ ৩৯ টাকা এবং ব্যয় ১ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার ৭৪ টাকা ও উদ্ধৃত ১ লাখ ৩০ হাজার ৬শ’ ৬২ টাকা দেখানো হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনুষ্ঠানিক ভাবে বাজেট ঘোষণায় জনগণের সহযোগিতা কামনা করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন করার বিষয়টি গুরুত্ব দিয়ে স্যানিটেশন, বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক প্রথা বন্ধ করতে এবং মাদক মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ