ভোলার বাণী ডেস্ক ॥ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলার তত্বাবধানে এএসআই মোঃ আলামিন জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া ২৩ হাজার টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। ভুক্তভোগী মহিবুল হাসান কালু এর জিডির প্রেক্ষিতে শনিবার (২০ মে) বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া মোট ২৩ হাজার টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা।
ভুক্তভোগী বিকাশের মাধ্যমে প্রতারিত টাকা হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তিনি ভোলা জেলার পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ